Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বুধবার
  • ১০ জুন ২০২৬
Uri

উরির সেনা ক্যাম্পে গ্রেনেড বিস্ফোরণে শহিদ ২ জওয়ান, কাশ্মীরে জঙ্গিদমন অভিযানের মাঝেই বিপত্তি

তড়িঘড়ি আহত ওই জওয়ানদের ভারতীয় সেনার ৯২ বেস হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁদের। জানা যাচ্ছে, মৃত ওই দুই সেনা জওয়ান মহারাষ্ট্রের বাসিন্দা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১০, ২০২৬, ১৭:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১০, ২০২৬, ১৭:০৯

options
link
উরির সেনা ক্যাম্পে গ্রেনেড বিস্ফোরণে শহিদ ২ জওয়ান, কাশ্মীরে জঙ্গিদমন অভিযানের মাঝেই বিপত্তি zoom
সেনা ক্যাম্পে গ্রেনেড বিস্ফোরণে শহিদ ২ জওয়ান।

মর্মান্তিক দুর্ঘটনা জম্মু ও কাশ্মীরে। সেনা ক্যাম্পে হ্যান্ড গ্রেনেড ফেটে মৃত্যু হল দুই জওয়ানের। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে বারামুলা জেলার উরি সেক্টরে। জানা যাচ্ছে, ক্যাম্পের মধ্যে দুর্ঘটনাবশত ফেটে যায় গ্রেনেডটি। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন সেনা আধিকারিকরা।

সেনা সূত্রে জানা যাচ্ছে, উরির কমলকোটের একটি ক্যাম্পে রুটিন আগ্নেয়াস্ত্র হস্তান্তরের সময় দুর্ঘটনাবশত একটি হ্যান্ড গ্রেনেডে বিস্ফোরণ হয়। ঘটনায় গুরুতর আহত হন দুই জওয়ান। তড়িঘড়ি আহত ওই জওয়ানদের ভারতীয় সেনার ৯২ বেস হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁদের। জানা যাচ্ছে, মৃত ওই দুই সেনা জওয়ান মহারাষ্ট্রের বাসিন্দা। গোটা ঘটনায় শোকস্তব্ধ মৃত জওয়ানদের পরিবার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, গত সপ্তাহে শনিবার জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে জঙ্গিদমন চলাকালীন দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছিল এক সেনা জওয়ানের। শহিদ ওই জওয়ানের নাম লেফটেন্যান্ট বীরেশ্বর গোস্বামী। জানা যায়, পাহাড়ি সংকীর্ণ রাস্তায় অভিযানে একটি সেনাদলকে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। সেই সময় পা পিছলে পাশের ৩০ ফুট একটি গভীর খাদে পড়ে যান বীরেশ্বর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এবার উরিতে দুর্ঘটনাবশত প্রাণ গেল আরও দুই জওয়ানের।

এদিকে গত দু’সপ্তাহ ধরে জম্মু ও কাশ্মীরের রাজৌরি-সহ একাধিক জেলায় জঙ্গিদমন অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা। যার পোশাকি নাম ‘অপারেশন শেরওয়ালি’। গত মাসে শুরুর দিকে গোপন সূত্রে সেনাবাহিনীর কাছে খবর এসেছিল, রাজৌরির জঙ্গল ঘেরা এলাকায় কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে। এরপরই ‘অপারেশন শেরওয়ালি’ শুরু করে সেনা। গোটা এলাকায় চলছে চিরুনি তল্লাশি। এখনও পর্যন্ত জারি রয়েছে সেই অভিযান। তবে জঙ্গিদের কোনও হদিশ পাওয়া যায়নি। সেনাবাহিনীর অনুমান, প্রতি নিয়ত জঙ্গিরা তাদের অবস্থান বদল করছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.