রবিবার দেশের ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ প্রকাশ করতে চলেছে কমিশন। তার আগেই নির্বাচনমুখী অসমে মাঠে নামল অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। রবিবার অসমের ১৪টি বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করেছে তারা। জানা যাচ্ছে, অসমে এটা আপের প্রথম প্রার্থী তালিকা পরে আরও আসনে প্রার্থী দিতে পারে তারা।
দিল্লিতে আপ ক্ষমতাচ্যুত হলেও পাঞ্জাবে আপের ঘাঁটি এখনও বেশ শক্ত। আবগারি দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত হওয়ার পর নতুন করে ফের রাজনীতির ময়দানে ঝাঁপিয়ে পড়েছে আম আদমি পার্টি। লক্ষ্য পূর্ব ভারতে নিজেদের শক্তি বাড়ানো। যার জেরেই রবিবার ১৪ আসনে প্রার্থী ঘোষণা করল আপ। প্রথম তালিকায় আপ অসমের একাধিক গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী ঘোষণা করেছে। যার মধ্যে মধ্য গুয়াহাটির মতো শহরের পাশাপাশি রয়েছে শিবসাগর, নাদুয়ার, টিটাবারের মতো গ্রামীণ অঞ্চল। অনুরূপা ডেকারাজাকে মধ্য গুয়াহাটি থেকে প্রার্থী করা হয়েছে।
আরও পড়ুন:
প্রথম তালিকায় আপ অসমের একাধিক গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী ঘোষণা করেছে। যার মধ্যে মধ্য গুয়াহাটির মতো শহরের পাশাপাশি রয়েছে শিবসাগর, নাদুয়ার, টিটাবারের মতো গ্রামীণ অঞ্চল। অনুরূপা ডেকারাজাকে মধ্য গুয়াহাটি থেকে প্রার্থী করা হয়েছে।
এছাড়া নাওবইচা থেকে প্রার্থী করা হয়েছে অচ্যুত দাসকে। দেরগাঁওয়ের প্রার্থী পুলিন গগৈ, গোহপুরে জারবোম কুটুম, খুমতাই থেকে আশিস হাজারিকা, সিবসাগর থেকে তপন গগৈ, রঙ্গানদী থেকে টিকেন্দ্র থাপা, চেঙ্গা থেকে জাহিদু ইসলাম খান, নাদুয়ার থেকে রণজিৎ বোড়ো, টিটাবার থেকে পল্লব সাইকিয়া, পূর্ব গোয়ালপাড়া থেকে জিন্না আমির হুসেন, রাহা থেকে বরুন বিকাশ দাস, বোকাজান থেকে রেনুকা, বিশ্বনাথ থেকে অনন্ত গগৈ।
The Aam Aadmi Party hereby announces the first list of candidates for the Assembly Elections 2026 in the state of Assam. pic.twitter.com/uNG1jSqBbo
— AAP (@AamAadmiParty) March 15, 2026
উল্লেখ্য, অসম, বাংলা-সহ দেশের ৫ রাজ্যে রবিবার ভোট ঘোষণা করবে নির্বাচন কমিশন। অসম বিধানসভার মোট আসনসংখ্যা ১২৬। ২০ মে এখানে শেষ হচ্ছে বর্তমান সরকারের মেয়াদ। ইতিমধ্যেই অসমে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। এবার আপের তরফে প্রকাশ করা হল প্রার্থী তালিকা। জানা যাচ্ছে, দিল্লি ও পাঞ্জাব মডেলেই (শিক্ষা, স্বাস্থ্য এবং বিদ্যুৎ) অসমে নির্বাচনী লড়াইয়ে মাঠে নামার প্রস্তুতি শুরু করে দিয়েছে কেজরির দল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘তফাত শিরদাঁড়ায়’, স্বরূপের গ্রেপ্তারিতে ‘হারাধনের দশ ছেলে’কে স্যালুট সুদীপ্তার, বিঁধলেন কোন ‘বিপ্লবী’দের?
-
লন্ডনে প্রধান বিচারপতি সূর্য কান্তকে হেনস্তা! নিন্দায় সরব ভারত, নেপথ্যে ‘ডিপ স্টেট’?
-
ডিম হাতে শওকতের অপেক্ষা ভাঙড়ের জনতার, ‘মাছ চোর’ গানের ছন্দে নাচ এনআইএ অফিসের সামনে
-
খোসা ছাড়ানো যাচ্ছে না, স্বাদ মাটির মতো! আলু সেদ্ধ করার সময় এই ভুলগুলো করছেন কি?
-
‘স্মৃতিভ্রংশে’ ভুগছিল চ্যাটজিপিটি, সতর্ক ওপেনএআই, এবার আপনাকে ভুলবে না চ্যাটবট!