ছুরির কোপে এক তরুণকে খুন করে ইনস্টাগ্রামের স্টোরিতে এসে ‘সদর্প’ ঘোষণা করতে দেখা গেল এক তরুণকে! এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নয়াদিল্লিতে (New Delhi)। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করা হয়েছে তার এক সঙ্গীকেও। সেই সঙ্গেই তাদের সঙ্গী এক কিশোরকে আটক করা হয়েছে।
ভিডিওয় ওই তরুণকে বলতে দেখা গিয়েছে, ”দেখো ভাই, রাত ১১টা ২২ বাজে। তোমার ভাই একটা খুন করে এল! তোমার ভাই এবার কিছুদিনের জন্য জেলে যাবে। ভাইকে একটু ভালোবাসা দেবে না?” ভিডিও পোস্ট হতেই শিউরে ওঠে নেটিজেনরা। খবর যায় পুলিশের কাছে শুরু হয় তদন্ত।
পুলিশের দাবি, অভিযুক্ত তরুণের নাম করণ কুমার। বয়স মাত্র ১৮ বছর। সে নীতীশ নামের ২০ বছরের এক তরুণকে ছুরির এক কোপে খুন করেছে। নীতীশকে জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু কেন সে এমন কাজ করল? তদন্তকারীরা জানাচ্ছেন, এর নেপথ্যে রয়েছে সামান্য কথা কাটাকাটি। কেবল করণ নয়, তার সঙ্গে এই অপরাধে আরও দু’জন যুক্ত ছিল বলেই জানাচ্ছে পুলিশ। ওই দু’জনের মধ্যে একজন কিশোর। তাকে আটক করে বাকি দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রযুক্তির সাহায্য ও স্থানীয় বাসিন্দাদের দেওয়া খবরের সাহায্যে মাত্র চার ঘণ্টার মধ্যেই সকলকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বলেও জানানো হয়েছে। অভিযুক্তরা নিজেদের অপরাধ কবুল করেছে বলে দাবি পুলিশের। ঘটনার নেপথ্যে আর কোনও কারণ আছে কিনা কিংবা অন্য কেউ এতে জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?