Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
Gurugram

তরুণীকে বাইকে দেখে গাড়ি নিয়ে ধাওয়া ‘মদ্যপ’ গ্যাংয়ের, প্রতিবাদ করতেই চলন্ত বাইকে ধাক্কা! তারপর…

বাইক নিয়ে মাঝরাস্তায় ছিটকে যান ওই মহিলা বাইকার। গুরুগ্রামে ভয়ংকর কাণ্ড 'মদ্যপ' যুবক দলের। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও (ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১৩:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১৩:৩২

options
link
তরুণীকে বাইকে দেখে গাড়ি নিয়ে ধাওয়া ‘মদ্যপ’ গ্যাংয়ের, প্রতিবাদ করতেই চলন্ত বাইকে ধাক্কা! তারপর… zoom
গুরুগ্রামে মহিলা বাইকারকে ধাক্কা গাড়ির। ছবি: ইনস্টাগ্রাম।
Advertisement

পিছনে ধাওয়া করে আসা গাড়িকে সাবধান করাই কাল হয়েছিল! একপ্রস্থ কথা কাটাকাটিও হয়, এর খানিক্ষণ পরেই তরুণীর বাইকে এসে সজোরে ধাক্কা মারেন গাড়ির চালক। বাইক নিয়ে মাঝরাস্তায় ছিটকে যান ওই মহিলা বাইকার। গুরুগ্রামে (Gurugram) ভয়ংকর কাণ্ড ‘মদ্যপ’ যুবক দলের। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও (ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গুরুগ্রামের ওই তরুণী বাইকারের নাম সিয়া। ইনস্টাগ্রামে ‘রেবেলউইলস সিয়া’ নামে তাঁর একটি পেজ রয়েছে। সেই ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে বাইকযাত্রার নানান ভিডিও শেয়ার করেন তিনি। সম্প্রতি সেই পেজ থেকে ভয়ংকর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন সিয়া। একটি ভিডিও প্রকাশ্যে এনে তিনি জানিয়েছেন, ঘটনাটি রবিবারের। গুরুগ্রামের গল্ফ রোড থেকে তাঁর স্পোর্টস বাইকটি নিয়ে বাইকার দলের সঙ্গে তিনি বেরিয়েছিলেন। বাইকার সিয়ার অভিযোগ, যাত্রার শুরু থেকেই একটি গাড়িতে থাকা বেশ কয়েকজন যুবক তাঁকে ধাওয়া করা শুরু করেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি জানান, গাড়িটি বেশ কশ কয়েকবার তাঁর বাইকের একদম কাছাকাছি চলে আসে, গাড়িতে থাকা ওই যুবকরা তাঁকে লক্ষ্য করে আক্রমণাত্বক কথাও বলেন। তাঁদের কিছুটা দূরত্ব বজায় রাখতে বললেও, উলটে তাঁরা বাইক থামাতে বলেন ওই তরুণীকে। তাঁর দাবি, ওই যুবকদের দেখে মনে হচ্ছিল, তাঁরা সকলে মদ্যপ ছিলেন। সিয়া জানিয়েছেন, গাড়িটি রীতিমতো রেষারেষি করছিলেন। পথ যাতে আটকে দিতে না পারে, সে জন্য বাইক নিয়ে ক্রমাগত এগিয়ে যাওয়ার চেষ্টা করেন সিয়া। তিনি জানিয়েছেন, একটা সময় গাড়িটি তাঁর বাইকে ধাক্কা মেরে একমুহূর্তে হু হু করে গাড়ি নিয়ে বেরিয়ে যান চালক। ধাক্কা খেয়ে ছিটকে পড়েন ওই মহিলা বাইকরা, বাইকটিও কয়েক মিটার ঘষতে ঘষতে যায়। বাইকে লাগানো ক্যামেরায় গোটা ঘটনার ভিডিও ধরা পড়ে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sia (@rebelwheels_sia_)

বাইকবার সিয়ার দাবি, গাড়ির চালত দায় অস্বীকার করেন, উলটে দুর্ঘটনার দায় তাঁর উপরই চাপানোর চেষ্টা করেন। পুরো ঘটনার ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করে গুরুগ্রাম পুলিশের কাছে ওই গাড়ির চালক-সহ বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন সিয়া। ভাইরাল ভিডিওটি দেখে বিস্মিত নেটাগরিকরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.