২০১১ সাল। ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে যোগ দিয়ে ৫০ লক্ষ টাকা জিতেছিলেন অমিতা সিং তোমার। এবার সেই মহিলার বিরুদ্ধেই উঠল তহবিল তছরুপের অভিযোগ। যার জেরে গ্রেপ্তার হতে হল তাঁকে। এমন এক খবরে তোলপাড় গোয়ালিয়র। জানা গিয়েছে, অমিতা সেখানকার তহসিলদার ছিলেন।
পুলিশের দাবি, ২০২১ সালে বরোদা তহসিলে বন্যা ত্রাণ তহবিলের ২.৫৭ কোটি টাকা ১২৭টি ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়। অমিতা তোমারের বিরুদ্ধে অভিযোগ, এই ২.৫ কোটি টাকা আত্মসাতের অন্যতম অংশ ছিলেন তিনি। এখনও পর্যন্ত ২৫ জন পাটওয়ারির নাম জড়িয়েছে এই কেলেঙ্কারিতে।
আরও পড়ুন:
অমিতা বারবার গ্রেপ্তারি এড়িয়েছিলেন বলে জানা যাচ্ছে। প্রথমে গোয়ালিয়র হাই কোর্টের দ্বারস্থ হয়ে গ্রেপ্তারির রক্ষাকবচ চেয়েছিলেন। কিন্তু তা খারিজ হয়ে যায়। এরপর তিনি সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হন। কিন্তু গত ১৭ মার্চ সেই আবেদনও খারিজ হয়ে যায়। তখনই একরকম নিশ্চিত হয়ে যায় তাঁর গ্রেপ্তারি। বৃহস্পতিবার তাঁকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার একদিন আগে কেড়ে নেওয়া হয়েছে তাঁর তহসিলদার পদ।
পুলিশের দাবি, ২০২১ সালে বরোদা তহসিলে বন্যা ত্রাণ তহবিলের ২.৫৭ কোটি টাকা ১২৭টি ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়। অমিতা তোমারের বিরুদ্ধে অভিযোগ, এই ২.৫ কোটি টাকা আত্মসাতের অন্যতম অংশ ছিলেন তিনি।
অভিযুক্তর বিরুদ্ধে ৪২০ (প্রতারণা), ৪৬৭ ও ৪৬৮ (তছরুপ), ৪০৯ (বিশ্বাসভঙ্গের ফৌজদারি অভিযোগ), ১২০বি (অপরাধের ষড়যন্ত্র) ধারায় মামলা রুজু করা হয়েছে। অমিতা অবশ্য বিতর্কে আগেও জড়িয়েছিলেন। একবার তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে সংবিধানের অবমাননা করার। সোশাল মিডিয়ায় পোস্ট ও কমেন্টে প্রশাসনিক কার্যকলাপ নিয়েও বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। এবার তাঁকে গ্রেপ্তার হতে হল তহবিল তছরুপের অভিযোগে।
প্রায় পনেরো বছর আগে কেবিসিতে যোগ দিয়ে ৫০ লক্ষ টাকা জিতেছিলেন অমিতা। দেশব্যাপী পরিচিতি পেয়েছিলেন। সেই মহিলাই এবার শিরোনামে একেবারে ভিন্ন কারণে। এই কেলেঙ্কারিতে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ভাঙড় বিস্ফোরণের ‘মূলচক্রী’, শওকতকে ১৪ দিনের এনআইএ হেফাজতে পাঠাল আদালত
-
সরকারি সম্পত্তি ধ্বংসে ‘জিরো টলারেন্স’, সিএএ বিক্ষোভে ভাঙচুরে তদন্তের নির্দেশ শুভেন্দুর
-
গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন? অস্ত্র মামলায় আদালতে আত্মসমর্পণ খান স্যরের
-
বরানগর-বারাকপুর মেট্রো প্রকল্পের অগ্রগতি, হকারের পুনর্বাসনের আর্জি জানিয়ে রেলমন্ত্রীকে চিঠি বিধায়ক কৌস্তভের
-
কেন ভাঙা হবে না পুরবোর্ড? ৭২ ঘণ্টায় জবাব চাইল রাজ্য, এবার কলকাতা পুরসভায় প্রশাসক!