পুণের লোহাগড় দুর্গে প্রি-ওয়েডিং ফটোশুটে হবু স্বামীকে খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। অভিযুক্ত তরুণী সিয়া গোয়েল ও তাঁর প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রকাশ্যে আসছে একের পর এক নতুন তথ্য। এই পরিস্থিতিতে তদন্তকারীদের একটি সূত্রের দাবি, জেরায় স্বীকারোক্তিতে সিয়া জানিয়েছেন, বিয়ে বাতিলের থেকে হবু স্বামী কেতন বিশাল আগরওয়ালকে খুন করা অনেক সহজ ছিল।
শুক্রবার তরুণীকে প্রায় ১০ ঘণ্টা ধরে ম্যারাথন জেরা করে পুলিশ। সেখানে সিয়া জানান, নভেম্বরে কেতনের সঙ্গে তাঁর বিয়ের কথা ছিল। কিন্তু বিয়ে বাতিল করার থেকে হবু স্বামীকে খুন করা তাঁর কাছে বেশি সহজ ছিল। তিনি তাঁর পরিবারের অনুভূতিতে আঘাত করতে চাননি। কেতনের সঙ্গে থাকালীনই চেতন চোধুরীর সঙ্গে আলাপ হয় সিয়ার। তরুণী জানান, একটি ক্রিকেট ম্যাচে তাঁর সঙ্গে চেতনের আলাপ। এরপর ধীরে ধীরে দু’জনের ঘনিষ্ঠতা বাড়ে। গত বছর একটি দিওয়ালি পার্টিতে সিয়া এবং চেতন দেখা করেন। এরপরই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। পুলিশের একটি সূত্রের খবর, চলতি বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত তাঁরা প্রায় ২ হাজার বার ফোনে কথা বলেন। তবে সিয়ার বাবা-মা তাঁদের সঙ্গে চেতনের আলাপের বিষয়টি অস্বীকার করেছেন। অন্যদিকে, সিয়ার আইনজীবী চেতনকে একজন ‘বন্ধু’ হিসাবে অভিহিত করেছেন।
প্রসঙ্গত, কেতনের হত্যাকাণ্ডে একের পর এক বিস্ফোরক তথ্য উঠে এসেছে। কখনও শোনা যাচ্ছে, বিয়ে নিয়ে রীতিমতো হুমকি দিয়েছিলেন। কখনও জানা যাচ্ছে, হবু স্বামীকে খুন করার জন্য সিয়াকে চাপ দিয়েছিলেন তাঁর প্রেমিক চেতন। পুলিশ হেফাজতে শুরুতে সিয়া ও চেতন একে অপরের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করেন। যদিও দু’জনেই শেষ পর্যন্ত নিজেদের দোষ স্বীকার করেছেন। ফাস্ট ট্র্যাক আদালতে এই হত্যাকাণ্ডের বিচার হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘জেন জি-জেন আলফা শব্দগুলো ভারতীয় সংস্কৃতি নয়’, ‘লক্ষ্মণ’ সুনীলের মন্তব্যে কটাক্ষের ঝড়
-
এবার বিশ্বভারতীতেও ‘ককরোচ’দের তাণ্ডব! দুর্নীতির পোস্টরে ছেয়ে গেল ক্যাম্পাস চত্বর
-
স্বাধীনতা দিবস স্পেশাল ডিপিতে দেশাত্মবোধের ছোঁয়া চাই? এআইকে এই ৫ প্রম্পট দিলেই কেল্লাফতে!
-
৯ ঘণ্টা লোডশেডিং, রাত ৮টায় বন্ধ দোকান-বাজার, আলোর খোঁজে ভারতের দ্বারস্থ অন্ধকার বাংলাদেশ!
-
‘যন্তর মন্তরে শাবানাজির মতো জেন জি’রা ছিলেন!’ ‘নর্দমার প্রজন্ম’র পর ফের বিস্ফোরক কঙ্গনা