সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিশুকে কোলে জড়িয়ে আগুনে পুড়ে মৃত্যু মায়ের। হায়দরাবাদের চারমিনারের সামনে গুলজার হাউসে অগ্নিকাণ্ডে একই পরিবারের আট শিশু-সহ ১৭ জনের মৃত্যু। রবিবার সকাল ৬ নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পর স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজ শুরু করেন। গুলজার হাউসের নিচের তলায় কাচের চুরির ব্যবসা রয়েছে জাহিরের। এদিনের ঘটনারর পর উদ্ধারকাজে হাত লাগিয়েছিলেন তিনি। তিনিই এমন হৃদয়বিদারক ঘটনার বর্ণনা করেন।
জাহির বলেন, “আগুন লাগার পর আমরা কয়েকজন উদ্ধার কাজ শুরু করি। যে ঘরটিতে আগুন লেগেছিল সেই ঘরটিতে ঢোকার চেষ্টা করছিলাম। কিন্তু আগুনের লেলিহান শিখার কারণে সেখানে ঢোকা যায়নি। তখনই দেখতে পায় এক মা তাঁর শিশু কে আকড়ে ধরে রয়েছেন। সেই অবস্থাতেই তাঁদের মৃত্যু হয়।” তিনি আরও জানান, উদ্ধারকাজ চলাকালীন ভিতরে একটি দেওয়াল পড়ে যায়। তাছাড়া প্রচন্ড ধোঁয়ার কারণে কিছু দেখা যাচ্ছিল না।
ঘটনার পর পুলিশ ও দমকল পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের থেকে আগুন লাগতে পারে। তাছাড়া সে সময় পরিবারের সকলে ঘুমানোর কারণে একসঙ্গে এতজনের মৃত্যু হয়েছে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি আগুন লাগার ঘটনা নিয়ে দমকল মন্ত্রী পুন্নম প্রভাকরের সঙ্গে কথা বলেন। আহতদের চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য সবরকমের সহযোগিতার নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে, প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।পাশাপাশি মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে।
সর্বশেষ খবর
-
হাওড়ায় তৃণমূল নেতার অর্ধেক মাথা মুড়িয়ে, জুতোর মালা পরিয়ে পাড়া ঘোরালেন এলাকাবাসীরা
-
তৃণমূল নেতাদের গ্রেপ্তারে খুশি! দলের ভরাডুবির মধ্যে বিস্ফোরক দেবাংশু
-
৭ মাসের প্যালেস্তিনীয় শিশুকে গুলি করে মারল ইজরায়েলি সেনা! বর্বরতায় স্তম্ভিত বিশ্ব, হাহাকার পরিবারের
-
বিশ্বকাপ খেলতে যাওয়া ইরাকি ফুটবলারকে হেনস্তা, মার্কিন মুলুকে ‘জঙ্গি’ সন্দেহে আটক, ৭ ঘণ্টা জেরা!
-
ডায়মন্ড হারবার মডেলে নতুন বিতর্ক, তৃণমূল প্রধানের বাড়িতে মিলল পুলিশের পোশাক, গুলির খোল!