সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরুর একটি সিনেমা হলে মহিলা শৌচাগারের ভিডিও তোলার ঘটনায় গ্রেপ্তার এক কিশোর। মহিলা শৌচাগারের উঁকি দেওয়া এবং ভিডিও করার অভিযোগে আরও এক কিশোরকে খুঁজছে পুলিশ। গ্রেপ্তার নাবালককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই ঘটনায় বেঙ্গালুরুর শহরের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
মাডিওয়ালা থানার পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ সন্ধ্যা নামের একটি সিনেমাহলে গোলমাল চলছে বলে ফোন আসে। ওই সিনেমাহলের মহিলা শৌচাগারের ভিতরে ভিডিও তোলার অভিযোগ করেন এক মহিলা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। তখনই এক কিশোরকে আটক করা হয়। অভিযোগ, সে শৌচাগারের ভিতরের ভিডিও তুলেছিল। হাতেনাতে তাকে ধরে ফেলে জনতা।
জিজ্ঞাসাবাদের জন্য কিশোরকে থানায় নিয়ে যায় পুলিশ। অভিযোগ, ওই কিশোরের সঙ্গে ছিল সমবয়সি এক নাবালক। গ্রেপ্তার হওয়া কিশোরকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি সিনেমাহল কর্তৃপক্ষকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানানো হয়েছে পুলিশের তরফে। অভিযুক্ত কিশোরের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।
সর্বশেষ খবর
-
ব্যাঙ্কের বাইরে এবার নিয়মিত টহল দেবে পুলিশ! নয়া নির্দেশিকা জারি লালবাজারের
-
যাত্রী সেজে গাড়িতে, ক্যাব চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে ফিল্মি কায়দায় ডাকাতি খাস কলকাতায়!
-
ইকবালের মতোই জলে ডুবে থাকে তার দিদি-বোনেরাও! ‘বাপমরা মেয়েগুলো’র চিন্তায় চোখে জল মায়ের
-
একজনের নামে ক’টা সিম কার্ড? আগস্টেই চালু হচ্ছে নয়া নিয়ম
-
রাতবিরেতে আচমকা পূর্ব বর্ধমানের স্বাস্থ্যকেন্দ্রে হানা স্বাস্থ্যমন্ত্রীর! ঘেঁটে দেখলেন ওষুধের স্টক