সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমের সম্পর্ক থেকে সরে আসার ‘অপরাধে’ প্রেমিকাকে কুপিয়ে, পুড়িয়ে খুন করল প্রেমিক! এই হাড়হিম করা হত্যাকাণ্ড ঘটেছে রাজধানী দিল্লিতে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী খুন হওয়া তরুণী এবং অভিযুক্ত উভয়ের বয়স আঠারো বছর। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। পুলিশের কাছে তরুণীকে হত্যার কথা স্বীকার করেছেন যুবক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ওপেন লার্নিংয়ের ছাত্রী ওই তরুণীর নাম মেহক জৈন। অভিযুক্ত অর্শকৃত তাঁর পূর্ব পরিচিত। এদিন সকালে মেহক ক্লাসের কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। নির্দিষ্ট সময়ে বাড়ি না ফেরায় চিন্তিত হয় পরিবার। তাঁর খোঁজ শুরু হয়। এক সময় ফোনে জবাব দিয়েছিলেন তরুণী। দ্রুত বাড়ি ফিরবে বলে জানিয়েছিলেন। পরে পুলিশের কাছ থেকে মর্মান্তিক মৃত্যুর খবর জানতে পারে পরিবার।
তদন্ত সূত্রে জানা গিয়েছে, বাড়ি থেকে নিষেধ করার পর অর্শকৃতের সঙ্গে মেলামেশা বন্ধ করে দিয়েছিলেন মেহক। যা একেবারেই পছন্দ হয়নি অভিযুক্তের। এরপর নানাভাবে তরুণীকে বিরক্ত করতেন তিনি। ঘটনার দিন মেহককে ফোন করে একটি পার্কে ডাকেন অর্শকৃত। পুরনো বন্ধু যে সম্পর্ক ভাঙার অপরাধে তাঁকে খুন করবে, ভাবতে পারেননি তরুণী। ফলে অর্শ্বকৃতকে বিশ্বাস করে তিনি পার্কের নির্জন জায়গায় যান। এরপরই ভয়ংকর রূপ ধারণ করেন অভিযুক্ত যুবক। ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপায় মেহককে। মৃত্যু নিশ্চিত করতে শ্বাসরোধ করে খুন করেন। এমনকী দেহ লোপাট করতে মৃতদেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। ঘটনার বেশ কয়েক ঘণ্টা পর পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্ত যুবককে। খুনের কথা স্বীকার করেছেন তিন।
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ