মদের জন্য জল আনতে অস্বীকার করে বালক। তাতেই তাকে গুলি করে খুনের অভিযোগ উঠল এক আত্মীয়ের বিরুদ্ধে। চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয়েছে ৯ বছরের বালকের। হাড়হিম করা কাণ্ডটি ঘটেছে উত্তরপ্রদেশের কাসগঞ্জ জেলার ইয়াকুতগঞ্জ গ্রামে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মৃত বালকের নাম যশ। বয়স ৯ বছর। শনিবার রাতে তার বাড়িতে অনুষ্ঠান ছিল। সেখানেই আসেন বালকের বাবার আত্মীয় অভিযুক্ত ধনেশ যাদব। অনুষ্ঠান চলাকালীন যশকে মদে মেশানোর জন্য জল আনতে বলেন ধনেশ। বালক সেই কাজ করতে চায়নি। অভিযোগ, তাতেই মেজাজ হারান ধনেশ। তারপর সঙ্গে থাকা বন্দুক থেকে যশের পেটে গুলি চালায় অভিযুক্ত। বিকট শব্দ শুনে ছুটে আসেন যশের পরিবারের সদস্যরা। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন:
শিশুটির এক আত্মীয় জানিয়েছেন, “বাড়িতে অনুষ্ঠানের জন্য আত্মীয় ও প্রতিবেশীরা এসেছিলেন। রাতে ধনেশ যাদব ও যশের বাবার আত্মীয় জসবীর গোলা যশকে মদে মেশানোর জন্য জল আনতে বলে, সে অস্বীকার করায় এই কাণ্ড।” ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন ধনেশ। তবে অভিযুক্তকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘পার্লামেন্টে বসে নজর কাড়তে লিপস্টিক পরি না’, দিল্লি থেকে ফিরেই মাঠের কাজে সাংসদ, কাকে বিঁধলেন?
-
ইয়ামাল নামতেই বিধ্বংসী স্প্যানিশ আর্মাডা, সৌদিকে গোলের বন্যায় ভাসিয়ে বিশ্বকাপে প্রথম জয় স্পেনের
-
মেয়ে পরকীয়ায় জড়িয়েছে মানতে নারাজ মা! জামাইয়ের নালিশের প্রতিবাদ করায় শুরু হাতাহাতি, তারপর…
-
রয়েছে সোনালী খেঁকশিয়াল থেকে ভল্লুক, এবার কনজারভেশন রিজার্ভের তকমা পাচ্ছে কোটশিলা-ঝালদা বনাঞ্চল!
-
কাপের দাপুটে ব্যাটিং, টি-২০ বিশ্বকাপে প্রোটিয়াদের কাছে হেরে সেমির দৌড়ে অঙ্ক জটিল ভারতের