Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৫ আগস্ট ২০২৬
Uttar Pradesh

ছানি অপারেশনে গাফিলতি, যোগীরাজ্যে দৃষ্টি ফেরাতে গিয়ে দৃষ্টিশক্তি হারালেন ৯ জন!

মুখ পুড়তেই হাসপাতাল সিল করল প্রশাসন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ২১:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ২১:১৬

options
link
ছানি অপারেশনে গাফিলতি, যোগীরাজ্যে দৃষ্টি ফেরাতে গিয়ে দৃষ্টিশক্তি হারালেন ৯ জন! zoom
Advertisement

অদৃষ্টের পরিহাস না মানুষের গাফিলতি! দৃষ্টি ফেরাতে গিয়ে দৃষ্টিশক্তি হারালেন উত্তরপ্রদেশের ৯ জন। গোরক্ষপুরের একটি বেসরকারি হাসপাতালের এই কাণ্ডে গোটা রাজ্যে হুলস্থুল পড়ে গিয়েছে। উঠছে গাফিলতির অভিযোগ। সমালোচনার মুখে পড়ে দ্রুত তদন্তের নির্দেশে দিয়েছে যোগী সরকার।

জান গিয়েছে, গত ১ ফেব্রুয়ারি গোরক্ষপুরের একটি বেসরকারি হাসপাতালে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে ৩০ জন রোগীর ছানির অস্ত্রোপচার করানো হয়। এর মধ্যে ১৮ জনের চোখে সংক্রমণ ধরা পড়ে। শেষ পর্যন্ত ন’জন রোগী দৃষ্টিশক্তি হারান। চিকিৎসার জন্য তাঁদের অন্য হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তাঁদের সংক্রমিত চোখটিকে বাদ দেওয়া হয়।

Advertisement

হতভাগ্য রোগীর আত্মীয়রা জানিয়েছেন, অস্ত্রোপচারের দিন কয়েক পর থেকেই চোখ ফুলতে শুরু করে। রক্ত, পুঁজ বার হতে থাকে। সঙ্গে চোখে মারাত্মক যন্ত্রণা শুরু হয়। এই পরিস্থিতিতে অনেকেই আত্মীয়দের ব্যক্তিগত উদ্যোগে দিল্লি, লখনউ এবং বারাণসীর হাসপাতালে ভর্তি করান। খবর প্রকাশ্যে আসতেই নড়চড়ে বসে যোগীরাজ্যের স্বাস্থ্য দপ্তর। হাসপাতাল পরিদর্শনে যান আধিকারিকরা। আপাতত হাসপাতালের চক্ষুবিভাগটিকে সিল করে দেওয়া হয়েছে। অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে জনিয়েছেন জেলাশাসক দীপক মীনা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.