সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার মেঘভাঙা বৃষ্টিতে ভয়ংকর বিপর্যয় উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায়। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু নির্মীয়মাণ হোটেল। হড়পা বানে ভেসে গিয়েছেন অন্তত ন’জন শ্রমিক। এখনও পর্যন্ত তাঁদের কোনও হদিস পাওয়া যায়নি।
গত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টি হচ্ছে উত্তরাখণ্ডে। তার জেরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ভয়ংকর ছবি ধরা পড়েছে। প্রবল বৃষ্টির কারণে রবিবার বারকোট-যমুনোত্রী সড়কের উপর একাধিক নির্মীয়মাণ হোটেল ক্ষতিগ্রস্ত হয়। জানা গিয়েছে, সেই সময় সেখানে ন’জন শ্রমিক উপস্থিত ছিলেন। হড়পা বানে তাঁরা ভেসে গিয়েছেন। আদও ওই শ্রমিকরা বেঁচে রয়েছেন কি না, তা নিয়েও উঠছে প্রশ্ন।
উত্তরকাশীর ম্যাজিস্ট্রেট প্রশান্ত আর্য বলেন, “ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ। পুলিশ, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীকেও মোতায়েন করা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। নিখোঁজ শ্রমিকদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।” গোটা উত্তরাখণ্ড জুড়ে ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন। পাশাপাশি, রবিবার এবং সোমবার রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের সতর্কতাও জারি করা হয়েছে।
প্রসঙ্গত, লাগাতার বর্ষণের ফলে শনিবার ধস নামে বদ্রীনাথ- হৃষীকেশ জাতীয় সড়কে। যার ফলে বদ্রীনাথ, কেদারনাথ এবং হেমকুণ্ডগামী পথ বন্ধ। এর জেরে সাময়িকভাবে ব্যাহত হয়েছে কেদারনাথ যাত্রা।
সর্বশেষ খবর
-
সার নিয়ে ‘কালোবাজারি বরদাস্ত নয়’, কৃষকদের নালিশ শুনেই আধিকারিকদের থেকে হিসাব চাইলেন মন্ত্রী
-
‘হিমশৈলের চূড়া মাত্র’, ৩০ কোটির লেনদেনে ‘সুপ্রিম’ দরবারে লিপস এন্ড বাউন্ডস প্রসঙ্গ তুলল রাজ্য
-
‘হেরে রেল আটকে দিয়েছিলেন’, নন্দীগ্রামে দাঁড়িয়ে ফের মমতাকে বিঁধলেন শুভেন্দু, দিলেন উন্নয়নে ঢালাও আশ্বাস
-
‘পথে হোক বা পেটে, তোকে মরতে দেব না’, অনির্বাণকে ভরসা জোগান দেব, ‘হিটলার’ বলে খোঁচা কাকে?
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক মোদির, কথা পুতিনের সঙ্গেও, বিশকেকে আমেরিকাকে ‘তৃতীয় অক্ষে’র বার্তা দিল্লির!