Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Delhi

‘দিল্লিকে খলিস্তান বানাব’! রাজধানীর ৯টি স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি, দ্রুত সরানো হল পড়ুয়াদের

কেবল স্কুল নয়, সংসদ ভবনও ওড়ানোর হুমকি দেওয়া হয়েছে!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১৭:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১৭:২৪

options
link
‘দিল্লিকে খলিস্তান বানাব’! রাজধানীর ৯টি স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি, দ্রুত সরানো হল পড়ুয়াদের zoom
দুপুর ১টা ১১ মিনিটে বিস্ফোরণ ঘটানোর হুমকি দেওয়া হয়েছে।

সোমবার সকালে বোমায় রাজধানী দিল্লির (Delhi) ৯টি স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি ঘিরে ছড়াল চাঞ্চল্য। এদিন সকাল সাড়ে আটটা থেকে ন’টার মধ্যে দিল্লির প্রথম সারির স্কুলগুলিতে ইমেল আসে। সেখানে হুমকি দেওয়া হয় দুপুরে বিস্ফোরণ ঘটতে চলেছে। স্বাভাবিক ভাবেই এমন মেল পেয়ে নড়েচড়ে বসে স্কুলগুলি। দ্রুত খালি করে দেওয়া হয় কক্ষগুলি।

কী লেখা ছিল মেলে? এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, মেলে লেখা ছিল, ‘দিল্লিকে খলিস্তান বানাব আফজল গুরুর স্মৃতিতে। দুপুর ১টা ১১ মিনিটে বিস্ফোরণ হবে।’ তলায় লেখা ‘খলিস্তান ন্যাশনাল আর্মি’। স্কুলগুলি হল দিল্লি ক্যান্টনমেন্টের লোরেটো কনভেন্ট, রোহিনীর ভেঙ্কটেশ্বর গ্লোবাল স্কুল, কেমব্রিজ স্কুলের শ্রীনিবাসপুরী ও নিউ ফ্রেন্ডস কলোনি ক্যাম্পাস, সাদিক নগরের দ্য ইন্ডিয়ান স্কুল, রোহিনীর সিএম শ্রী স্কুল, আইএনএ-র ডিটিইএ স্কুল, রোহিনীর বাল ভারতী স্কুল এবং নিউ রাজিন্দর নগরের মানবস্থলী স্কুল। মেলে কেবল স্কুল নয়, সংসদ ভবনও ওড়ানোর হুমকি দেওয়া হয়েছে। লেখা হয়েছে, ‘১৩ ফেব্রুয়ারি সংসদও ওড়ানো হবে ১টা ১১ মিনিটে। পাঞ্জাব হল খলিস্তান।’

Advertisement

উল্লেখ্য, গত ১০ নভেম্বর দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই বিস্ফোরণের দুঃস্বপ্ন এখনও টাটকা। এর মধ্যেই বারবার বোমা মেরে স্কুল ওড়ানোর হুমকির ঘটনা ঘটছে। গত ২৯ জানুয়ারি একই রকম মেল পেয়েছিল ৫টি স্কুল। পরে অবশ্য দেখা যায় সবটাই ভুয়ো হুমকি। তারও একদিন আগে দ্বারকা আদালত চত্বর ওড়ানোর হুমকি মেল ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। এক্ষেত্রেও পরে দেখা গিয়েছিল সবটাই নিছক গুজব। দিল্লি পুলিশ আগেই জানিয়েছে, এই ধরনের গুজব ছড়ানোর চেষ্টা যারা করছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। তবে এখনও পর্যন্ত কেউই গ্রেপ্তার হয়নি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.