Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬
Dawood Ibrahim

দাউদ ইব্রাহিম-পাকিস্তানের মদতে দেশজুড়ে জঙ্গি হানার ছক! গ্রেপ্তার ৯, দিল্লিজুড়ে হাই অ্যালার্ট

বিমানবন্দর, রেল স্টেশন, পারমাণবিক কেন্দ্র এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিতে হামলার দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের। দিল্লি এবং মুম্বই-সহ একাধিক শহরে হামলার ছক কষছিল তারা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩০, ২০২৬, ১৫:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩০, ২০২৬, ১৫:১৮

options
link
দাউদ ইব্রাহিম-পাকিস্তানের মদতে দেশজুড়ে জঙ্গি হানার ছক! গ্রেপ্তার ৯, দিল্লিজুড়ে হাই অ্যালার্ট zoom
Advertisement

নাশকতা রোধে বড়সড় সাফল্য পেল দিল্লি পুলিশ। শনিবার ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দাউদ ইব্রাহিমের সঙ্গে যোগ রয়েছে এই ৯ জনের। পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গেও তারা যুক্ত রয়েছে। দেশজুড়ে নাশকতা ছড়ানোর পরিকল্পনা ছিল তাদের। প্রচুর অস্ত্র এবং বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে এই ৯ জনের থেকে। ইতিমধ্যেই দিল্লিজুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট।

শনিবার সকালে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয় এই ৯ জনকে। সূত্রের খবর, বিমানবন্দর, রেল স্টেশন, পারমাণবিক কেন্দ্র এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিতে হামলার দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের। দিল্লি এবং মুম্বই-সহ একাধিক শহরে হামলার ছক কষছিল তারা। ধৃতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছে বলে প্রাথমিকভাবে খবর। দিল্লি পুলিশ সূত্রে খবর, ধৃতরা বেশ কিছুদিন ধরেই ছিল সন্দেহভাজনের তালিকায়। কাদের নির্দেশে এই ৯ জন কাজ করত, আপাতত সেসব খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Advertisement

নয়জনের গ্রেপ্তারির পরেই দিল্লিজুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে গোয়েন্দা সংস্থা এবং আধাসামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ রেখে চলার জন্য। দিল্লি পুলিশের বিশেষ সেল সূত্রে জানা গিয়েছে, ধৃতদের সঙ্গে থাকা প্রচুর অস্ত্র এবং কার্তুজ-বিস্ফোরকও উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে অনুমান, বিদেশ থেকে আর্থিক সাহায্য পেত এই ৯ জন। তাদের হ্যান্ডলাররাও রয়েছেন বিদেশে। কোন পথে এই ৯ জনের হাতে অর্থ আসত, আপাতত সেটা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

গত বছর ১০ নভেম্বর রাজধানীর বুকে লালকেল্লার কাছে সেই ভয়াবহ বিস্ফোরণের স্মৃতি আজও দগদগে। শক্তিশালী বিস্ফোরণে ১১ জনের মৃত্যু হয়েছিল, আহত হয়েছিলেন বহু মানুষ। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএর চার্জশিটে বলা হয়, এই নাশকতার নেপথ্যে ছিল আল-কায়দা ঘনিষ্ঠ জঙ্গি সংগঠন ‘আনসার গাজওয়াত-উল-হিন্দ’। ওই ঘটনার তদন্তে নেমে এনআইএ যে বিস্ফোরক তথ্য পেয়েছে, তাতে দেখা যাচ্ছে অভিযুক্তদের মধ্যে অনেকেই উচ্চশিক্ষিত এবং পেশাদার। সেই ঘটনারই কি পুনরাবৃত্তি ঘটাতে চাইছিল এই ধৃতরা?

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.