ভিড়ের মধ্যে ঢুকে পড়ল বেপরোয়া গাড়ি। উত্তরপ্রদেশের আম্বেদকর নগরে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ৮ জনের। গোটা ঘটনাটি কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরে জালালপুরে দুর্ঘটনার শিকার হয় দু’টি বাইক। মুখোমুখি সংঘর্ষ হয় বাইক দু’টির। আহতদের সাহায্য করতে এগিয়ে আসেন স্থানীয়রা। ফলে সেখানে জটলা তৈরি হয়। সেই সময় আচমকা ওই ভিড়কে পিষে দেয় একটি চারচাকা গাড়ি। মৃত্যু হয় আট জনের। আহতের হয়েছেন আরও কয়েকজন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে ভর্তি করানো হয় হাসপাতালে। বর্তমানে সেখানেই তাঁরা চিকিৎসাধীন। কিন্তু কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার পরই ঘটনাস্থল থেকে চম্পট দেন চালক। তাঁর খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ। অত্যাধিক গতি না কি যান্ত্রিক ত্রুটির দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
সর্বশেষ খবর
-
ভরা মেট্রোয় মহিলা সহযাত্রীর শ্লীলতাহানি বাংলার ক্রিকেট কোচের! জেল হেফাজতের নির্দেশ
-
১২ রাজ্যের SIR খসড়া তালিকা প্রকাশ কমিশনের, উধাও আরও সাড়ে ১১ শতাংশ ‘ভোটার’
-
মুক্তিযুদ্ধ ২.০! বাঙালি নয়, এবার পাকিস্তানের মানচিত্র পালটে দেবে বালোচরা
-
খরচ বাঁচাতে পুরনো জিনিসপত্র ঘরে তুলছেন? বাস্তুশাস্ত্র মেনে সতর্ক না হলেই ঘনাবে বিপদ!
-
‘তোলাবাজি করলে ডিমভাজি ফ্রি’, বিজেপিতে ‘তৃণমূলীকরণে’র বিরুদ্ধে পোস্টার দলীয় কর্মীর