Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Tamil Nadu

‘মন্দির ও স্কুল চত্বরে থাকা ৭১৭টি মদের দোকানে তালা’, মুখ্যমন্ত্রী হয়েই বড় পদক্ষেপ বিজয়ের

মুখ্যমন্ত্রী পদে বসার পর ইস্তেহারের প্রতিশ্রুতি মেনে তিনটি অধ্যাদেশ সই করেছেন থালাইভা বিজয়। প্রথমটি ছিল, ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ। দ্বিতীয়, মহিলাদের সুরক্ষার জন্য বিশেষ টাস্ক ফোর্স গঠন ও তৃতীয়, মাদক সমস্যা মোকাবিলায় প্রতিটি জেলায় বিশেষ বাহিনী গঠন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১২, ২০২৬, ১৮:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১২, ২০২৬, ১৮:১২

options
link
‘মন্দির ও স্কুল চত্বরে থাকা ৭১৭টি মদের দোকানে তালা’, মুখ্যমন্ত্রী হয়েই বড় পদক্ষেপ বিজয়ের zoom
মুখ্যমন্ত্রী পদে বসার পর থালাইভা বিজয়।

তামিলনাড়ুর (Tamil Nadu) মুখ্যমন্ত্রী পদে বসেই বড় পদক্ষেপ থলপতি বিজয়ের। সোমবার এক সরকারি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, উপাসনাস্থল, শিক্ষা প্রতিষ্ঠান, বাস স্টপের ৫০০ মিটারের মধ্যে থাকা সমস্ত মদের দোকান বন্ধ করতে হবে। আগামী ২ সপ্তাহের মধ্যে কার্যকর করতে হবে এই সরকারি নির্দেশ। অনুমান করা হচ্ছে, মুখ্যমন্ত্রীর এই নির্দেশের জেরে বন্ধ হতে চলেছে তামিলনাড়ুর ৭১৭টি মদের দোকান।

তামিলনাড়ু সরকারের রিপোর্ট অনুযায়ী, এই রাজ্যে বর্তমানে মোট ৪,৭৬৫টি সরকারি মদের দোকান রয়েছে। বিজয় সরকারের নির্দেশের পর এর মধ্যে ৭১৭টি মদের দোকান বন্ধ হতে চলেছে। এই তালিকার মধ্যে বিভিন্ন উপাসনাস্থলের সামনে ২৭৬টি দোকান, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে রয়েছে ১৮৬টি ও বাস স্ট্যান্ডের কাছে রয়েছে ২৫৫টি মদের দোকান। এই সবগুলিতেই তালা পড়তে চলেছে দু’সপ্তাহের মধ্যে। দাবি করা হচ্ছে, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটাই বিজয় সরকারের প্রথম সামাজিক সংস্কারমূলক পদক্ষেপ। যার লক্ষ্য জনবহুল ও সংবেদনশীল এলাকায় মদের সহজলভ্যতা বন্ধ করা।

Advertisement

বিজয় সরকারের নির্দেশের পর এর মধ্যে ৭১৭টি মদের দোকান বন্ধ হতে চলেছে। এই তালিকার মধ্যে বিভিন্ন উপাসনাস্থলের সামনে ২৭৬টি দোকান, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে রয়েছে ১৮৬টি ও বাস স্ট্যান্ডের কাছে রয়েছে ২৫৫টি মদের দোকান।

শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী পদে বসার পর ইস্তেহারের প্রতিশ্রুতি মেনে তিনটি অধ্যাদেশ সই করেছেন থালাইভা বিজয়। প্রথমটি ছিল, ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ। দ্বিতীয়, মহিলাদের সুরক্ষার জন্য বিশেষ টাস্ক ফোর্স গঠন ও তৃতীয়, মাদক সমস্যা মোকাবিলায় প্রতিটি জেলায় বিশেষ বাহিনী গঠন। এর পাশাপাশি তিনি জানিয়েছেন, ২০২১-২০২৬ সময়কালের জন্য রাজ্যের আর্থিক অবস্থার বিস্তারিত বিবরণ দিয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করা হবে।

প্রথম ভাষণে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “তামিলনাড়ু সরকারের বর্তমান আর্থিক অবস্থা সম্পর্কে আমাকে আপনাদের অবগত করা আমাদের দায়িত্ব। আমাদের রাজ্য এই মুহূর্তে ১০ লক্ষ কোটি টাকারও বেশি ঋণের বোঝায় জর্জরিত এবং রাজকোষ কার্যত শূন্য হয়ে গিয়েছে। এক অসহনীয় বোঝা রাজ্যের মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছে।’

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.