সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে মাকড়সার জালের মতো ছড়িয়ে পড়েছে ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণার ফাঁদ। তারই শিকার হলেন বছর একাত্তরের এক বৃদ্ধ। খোয়ালেন ১ কোটি ৯২ লক্ষ টাকা। পুলিশ সেজে তাঁর কাছ এই বিপুল পরিমাণ টাকা প্রতারকরা হাতিয়ে নেয় বলে খবর। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গত ৭ নভেম্বর ওই বৃদ্ধের হোয়াটসঅ্যাপে একটি ভিডিও কল আসে। পুলিশ আধিকারিক পরিচয় দিয়ে তাঁকে ফোন করে প্রতারকরা। অভিযোগ, বৃদ্ধকে ভয় দেখিয়ে বলা হয়, তাঁর আধার কার্ড ব্যবহার করে বেআইনি কাজ করা হচ্ছে। এর ফলে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এমনকী তাঁকে গ্রেপ্তারির ভয় দেখানো হয় বলে অভিযোগ। এখানেই শেষ নয়, বৃদ্ধকে একটি ভুয়ো এফআইআর-এর কাগজও দেখানো হয় বলে অভিযোগ উঠেছে। এরপর টানা সাতদিন ধরে তাঁর কাছ থেকে মোট ১ কোটি ৯২ লক্ষ টাকা হাতিয়ে নেয় অপরাধীরা। অবশেষে সর্বস্বান্ত হয়ে ওই বৃদ্ধ পুলিশের দ্বারস্থ হন। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা প্রত্যেকেই হায়দরাবাদের বাসিন্দা। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।
প্রসঙ্গত, গত বছরের শেষ থেকে ডিজিটাল অ্যারেস্টের নাম করে প্রতারণা বেশি করে সামনে আসছে। সিবিআই, ইডি কিংবা অন্যান্য কেন্দ্রীয় সংস্থার নাম করে ফোন করার পর ভয় দেখিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। সাইবার প্রতারণার থেকে বাঁচতে কেন্দ্রীয় সরকারের তরফে সচেতনতা মূলক প্রচারও করা হচ্ছে। তারপরও দেশের বিভিন্ন কোণা থেকে ডিজিটাল অ্যারেস্টের শিকার হওয়ার খবর আসতেই থাকছে।
সর্বশেষ খবর
-
বায়না করে চা খাচ্ছে খুদে? শরীরে হতে পারে একাধিক সমস্যা! বদলে দিন এই পুষ্টিকর পানীয়
-
বামনেতাদের সঙ্গে ছবি! শেয়ার ট্রেডিংয়ের নামে ৮০ কোটির ‘প্রতারণা’ করে পলাতক হাওড়ার যুবক
-
গুরুতর অসুস্থ জেপি নাড্ডা, ভর্তি দিল্লির এইমসে! কী হয়েছে স্বাস্থ্যমন্ত্রীর?
-
তেরঙ্গায় বাড়ি সাজানোর প্ল্যান? এই ৬ বিষয় খেয়াল না রাখলে হতে পারে বড়সড় ভুল
-
ডিসট্যান্স কোর্সের দরজা বন্ধ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে! কারণ হিসেবে কী জানাল ইউজিসি?