৭ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়াল উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। স্থানীয় একটি নির্মীয়মাণ মলের বেসমেন্ট থেকে উদ্ধার হয় তার রক্তাক্ত দেহ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে নন্দগ্রাম থানার অন্তর্গত রাজ নগর এলাকায়। পরিবারের দাবি, শনিবার সকালে একটি নির্মীয়মাণ মলের বেসমেন্ট থেকে উদ্ধার হয় শিশুর দেহটি। তার মাথায় গুরুতর চোট ছিল। ভেঙে গিয়েছিল শরীরের একাধিক হাড়ও। তদন্তকারীদের অনুমান, শিশুটিকে নির্মীয়মাণ মলটির তিন তলা থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেওয়া হয়েছে। যদিও সবদিক খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। সূত্রের খবর, ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া সেখানে স্পষ্ট করা হয়েছে, মাথায় গুরুতর আঘাতের কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।
আরও পড়ুন:
ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই চার-পাঁচজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। বর্তমানে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, ধর্ষণ, হত্যা, অপহরণ এবং পকসো ধারায় একটি একটি মামলা রুজু করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ। মৃতার কাকা বলেন, “শুক্রবার বিকেল থেকে শিশুটির কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না।” গোটা ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হড়পা বানে মৃত্যুমিছিল, নেপালে একতা চাইছেন ‘ভারতবিদ্বেষী’ বলেন্দ্র! নয়াদিল্লির পাঠানো ত্রাণ নেবেন?
-
যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক
-
হড়পা বানে আটকে কৈলাসযাত্রী শিষ্যরা, বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে নামতে চান সদগুরু!
-
রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা! ‘জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়’, কড়া বার্তা শুভেন্দুর
-
হাতে হাত, রংমিলান্তি পোশাক, ফের একফ্রেমে রাজ-শুভশ্রীকে দেখে শান্তি ভক্তদের