সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড়ে ট্রাক-গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়ংকর দুর্ঘটনা। মৃত্যু হয়েছে ৬ জনের। গুরুতর আহত সাত জন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি কর হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। আহতদের মধ্যে রয়েছে এক শিশু এবং পাঁচ মহিলা। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়।
গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বলোদ জেলার গুন্ডেরডেহি এলাকায়। দাউন্দি থানার পুলিশ জানিয়েছে, যাত্রিবাহী গাড়িতে ছিলেন মোট ১৩ জন। একটি পারিবারিক অনুষ্ঠান থেকে ফিরছিলেন তাঁরা। উলটো দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই গাড়ির। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক শিশু-সহ ৬ জনের। আহত হন সাত জন।
মৃত্যু হয়েছে ত্রিশ বছরের দুরপত প্রজাপতি, বছর পঞ্চাশের সুমিত্রা বাই কুম্ভকর, পয়ত্রিশ বছরের মণীষা কুম্ভকর, বছর পঞ্চান্নর ইমলা বাই এবং সাত বছরের জিগনেশ কুম্ভকরের। এক শিশু এবং আহত পাঁচ মহিলাকে রাজনন্দগাও হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। ঠিক কী কারণে দুরর্ঘটনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে