Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Gurugram

নির্মাণকাজ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, শ্রমিকদের মাথার উপর ভাঙল দেওয়াল! গুরুগ্রামে মৃত ৭

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ৪ জন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১০, ২০২৬, ১৬:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১০, ২০২৬, ১৬:৩৬

options
link
নির্মাণকাজ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, শ্রমিকদের মাথার উপর ভাঙল দেওয়াল! গুরুগ্রামে মৃত ৭ zoom
ঘটনাস্থলে ১২ থেকে ১৫ জন শ্রমিক ছিলেন।
Advertisement

চলছিল একটি বহুতলের নির্মাণকাজ। তার মধ্যেই আচমকা ভেঙে পড়ল একটি উঁচু দেওয়াল। এর ফলে কংক্রিটের নিচে চাপা পড়েন ১২-১৫ জন শ্রমিক। ভয়াবহ দুর্ঘটনায় তাঁদের মধ্যে ৭ জন মৃত্যু হয়েছে বলে খবর। গুরুতর আহত হয়েছেন অন্তত ৪ জন। সোমবার রাতে এই ঘটনা ঘটে গুরুগ্রামের সিধ্রাওয়ালি এলাকার সিগনেচার গ্লোবাল সোসাইটি নামের একটি আবাসনে।

পুলিশ নিশ্চিত করেছে, ঘটনাস্থলে ১২ থেকে ১৫ জন শ্রমিক ছিলেন। সবার আগে দুর্ঘটনার খবর পায় স্থানীয় থানার পুলিশ। এর পর সেখানে পৌঁছায় রাজ্যের দুর্যোগ মোকাবিলা বাহিনী। ভাঙা দেওয়ালের ধ্বংসস্তূপ এত বড় ছিল যে প্রায় ঘণ্টা খানেক ধরে উদ্ধারকাজ চলে। গুরুতর আহত শ্রমিকদের দ্রুত হাসপাতালে ভর্তির ব্যবস্থা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাদের ৭ জনের মৃত্যু হয়েছে। ৪ জন গুরুতর আহত শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিপজ্জনক ঝুঁকির মধ্যে শ্রমিকরা কাজ করছিলেন, অভিযোগ করছেন মৃত শ্রমিকদের পরিবারের লোকেরা। এক আত্মীয়ের অভিযোগ, দুর্ঘটনার ঘটনা হয়েছে জেনে ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করি। কিন্তু ভিতরে ঢুকতে দেয়নি ঠিকাদার সংস্থা। এমনকী কর্তৃপক্ষ আমাদের সঙ্গে কথা পর্যন্ত বলতে চায়নি। এদিকে পুলিশ জানিয়েছে, মৃত শ্রমিকদের দেহ সরকারি হাসপাতালে রয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটল? ঠিকাদার সংস্থার গাফিলতি ছিল কিনা, তদন্ত করে দেখা হচ্ছে

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.