সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উলটে গেল একটি চারচাকা গাড়ি। শনিবার সকালে ভয়াবহ এক দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মথুরার যমুনা এক্সপ্রেসওয়েতে। মৃত্যু হয়েছে ৬ জনের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও দু’জন।
শনিবার সকালে চারচাকা গাড়িটি দিল্লি থেকে আগ্রার উদ্দেশে রওনা দিয়েছিল। যমুনা এক্সপ্রেসওয়ের কাছে আসতেই সেটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। এরপরই সেটি উলটে যায়। দুর্ঘটনার অভিঘাতে কার্যত দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। হাত লাগান উদ্ধারকাজে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের। গুরুতর আহত অবস্থায় আরও ২ জনকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। মৃতরা প্রত্যেকেই মধ্যপ্রদেশের মোরিনা গ্রামের বাসিন্দা। কিন্তু ঠিক কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অতিরিক্ত গতি এবং ড্রাইভারের ভুলের কারণেই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।
পুলিশের এক আধিকারিক শ্লোক কুমার বলেন, “মর্মান্তিক ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে এবং উলটে যায়। মৃত্যু হয়েছে ৬ জনের। ইতিমধ্যেই আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। খতিয়ে দেখা হচ্ছে সিসিভিটি ক্যামেরার ফুটেজও।”
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার