বিয়েবাড়িতে থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা। উত্তরপ্রদেশে (Uttar Pradesh) বাস-ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল অন্তত ৬ জনের। গুরুতর জখম হয়েছেন আরও ৭ জন। ইতিমধ্যেই তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
ঘটনার সূত্রপাত রবিবার রাতে। হাপুরের কাছে একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন বাসবোঝাই আত্মীয়রা। গভীর রাতে বিয়ে বাড়ি থেকে ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটে। ধৌলানা-গুলাবতী রোডের উপরেই একটি ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে বাসটি। বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। হাত লাগান উদ্ধারকাজে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। যাত্রীদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই মৃত্যু হয় ৬ জনের। বাকি ৭ জন গুরুতর জখম। দুর্ঘটনার জেরে সাময়িক ব্যাহত হয় যান চলাচল।
আরও পড়ুন:
#WATCH | Uttar Pradesh | 6 dead and several injured in a collision between a bus and a truck on the Dhaulana-Gulawati road in Hapur. Police teams present on the spot.
(Source: Police Media Cell) pic.twitter.com/vYx0cJv3C1
— ANI (@ANI) April 13, 2026
পুলিশের আধিকারি জ্ঞানঞ্জয় সিং বলেন, “বাসটিতে মোট ১২ জন যাত্রী ছিলেন। নিহত সকলেই আদিবাসী সম্প্রদায়ের মানুষ। তাঁরা ঝাড়খণ্ডে ফিরছিলেন। মৃতদের পুরুষ এবং মহিলা উভয়ই রয়েছেন। বাসের চালক ছাড়া এখনও কারও পরিচয় জানা যায়নি।” কিন্তু কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারাল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
ফেরার সুশান্ত ঘোষ! গাড়ি নিয়ে ওড়িশা সীমানায় কাউন্সিলরের পরিবার, আটকাল পুলিশ
-
ইয়ামালের গতি, পেদ্রির ম্যাজিকের সঙ্গে রক্ষণ-কাঁটাও! নতুন ‘তিকিতাকা’য় বিশ্বসেরা হবে স্পেন?
-
কোভিড থেকে আমফান, মহাসংকট মোকাবিলার খতিয়ান দিয়ে কোথায় আক্ষেপ রয়ে গেল প্রাক্তন মহানাগরিকের?
-
বিদেশি লিগে খেলতে অবসরের হিড়িক! এবার কড়া নিয়ম আনার পথে বিসিসিআই
-
নাগপুরে ৬ লক্ষ টাকার কল চুরি! ‘প্রেমিকার জন্য আইফোন কিনব’, পুলিশ ধরতেই জানাল দুই যুবক