সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ হাজার পথকুকুরকে প্রতিদিন খাওয়ানো হবে মাংস, ভাত ও অন্য পুষ্টিকর খাবার। এর জন্য বছরে ২.৮৮ কোটি টাকা খরচ হবে। সম্পতি ব্রুহাত বেঙ্গালুরু মহানগরা পালিকের (BBMP) তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিভিন্ন হোটেল, রেস্তরাঁ ও অন্য জায়গা থেকে খাবার সংগ্রহ করে পথকুকুরদের খাওয়ানোর ব্যবস্থা রয়েছে বেঙ্গালুরুতে। তবে এবার থেকে পরিষ্কার, পরিচ্ছন্ন ভাবে পথকুকুরদের খাওয়ানোর জন্য নতুন একটি উদ্যোগ নেওয়া হচ্ছে। মনে করা হয়, পথকুকুররা সঠিকভাবে খেতে না পেলে তারা অনেক সময় আক্রমানাত্মক হয়ে ওঠে এবং হামলা চালাতে পারে।
এদিকে এই খবর জানাজানি হতেই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তামিলনাড়ুর কংগ্রেস সাংসদ কার্তি পি চিদাম্বরম। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘এটা কি সত্যি? রাস্তার কুকুরদের আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া উচিত। সেখানে তাদের থাকা, খাওয়া ও টিকাকরণের ব্যবস্থা করা যেতে পারে।’
Is this true? Dogs have no place in the streets. They need to be relocated to shelters, where they can be fed, vaccinated & sterilised. Feeding & keeping them in a free roaming state in the streets is a huge health & safety hazard. https://t.co/plODiKMJDZ
— Karti P Chidambaram (@KartiPC) July 10, 2025
গত ২৮ মার্চ সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিসে পথ কুকুরদের নিরাপত্তা সংক্রান্ত একটি দাবি তুলে ধরেছিলেন কংগ্রেস সাংসদ। এক্স হ্যান্ডেলে অন্য একটি পোস্টে চিদাম্বরম লেখেন, ‘ভারতে ৬.২ কোটিরও বেশি পথ কুকুর রয়েছে। তাছাড়া বিশ্বজুড়ে জলাতঙ্কে যত জনের মৃত্যু হয় তার মধ্যে ভারতেরই ৩৬ শতাংশ মানুষ রয়েছেন। তিনি আরও লিখেছেন, ‘প্রাণী জন্ম নিয়ন্ত্রণ (ABC) বিধিমালা ২০২৩ প্রবর্তন করা হলেও তা বাস্তবায়ন হয়নি। ফলে এধরণের ঘটনা ঘটছে।’
সর্বশেষ খবর
-
‘তফাত শিরদাঁড়ায়’, স্বরূপের গ্রেপ্তারিতে ‘হারাধনের দশ ছেলে’কে স্যালুট সুদীপ্তার, বিঁধলেন কোন ‘বিপ্লবী’দের?
-
লন্ডনে প্রধান বিচারপতি সূর্য কান্তকে হেনস্তা! নিন্দায় সরব ভারত, নেপথ্যে ডিপ স্টেট?
-
ডিম হাতে শওকতের অপেক্ষা ভাঙড়ের জনতার, ‘মাছ চোর’ গানের ছন্দে নাচ এনআইএ অফিসের সামনে
-
খোসা ছাড়ানো যাচ্ছে না, স্বাদ মাটির মতো! আলু সেদ্ধ করার সময় এই ভুলগুলো করছেন কি?
-
‘স্মৃতিভ্রংশে’ ভুগছিল চ্যাটজিপিটি, সতর্ক ওপেনএআই, এবার আপনাকে ভুলবে না চ্যাটবট!