আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্পে কার্ডপিছু স্বাস্থ্যবিমার সীমা ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে অন্তত ৮ লক্ষ, সম্ভব হলে ১০ লক্ষ টাকা করার জোরালো দাবি উঠল সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে। সূত্রের খবর, বুধবারের বৈঠকে শাসক-বিরোধী-দুই শিবিরের সাংসদরাই এ বিষয়ে কার্যত একসুর ছিলেন। যদিও নীতি আয়োগের তরফে এবিষয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
সরকারি ও বেসরকারি স্বাস্থ্য পরিষেবার সহজলভ্যতা নিয়ে আয়োজিত এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন নীতি আয়োগের প্রতিনিধিরাও। সূত্রের দাবি, এনডিএ-র সাংসদরাও স্পষ্টভাবে বলেন, চিকিৎসার লাগামছাড়া খরচের বাজারে ৫ লক্ষ টাকার বিমা আর যথেষ্ট নয়। তাই কার্ডপিছু বরাদ্দ ১০ লক্ষ টাকা করা হোক। তা সম্ভব না হলে অন্তত ৮ লক্ষ টাকা নির্ধারণ করা প্রয়োজন।
আরও পড়ুন:
এ প্রসঙ্গে সাংসদদের যুক্তি, বর্তমানে ক্যানসার, হৃদরোগ বা অন্য জটিল অসুখে আক্রান্ত হলে ৫ লক্ষ টাকার সীমা দ্রুত ফুরিয়ে যায়। ফলে দরিদ্র পরিবারের উপরই সব চেয়ে বেশি চাপ পড়ে। সেই কারণেই আয়ুষ্মান ভারতের আর্থিক সুরক্ষা আরও শক্তিশালী করার অত্যন্ত জরুরি। উল্লেখ্য, বাজেট অধিবেশনেই স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির রিপোর্টে আয়ুষ্মান ভারতের বিমা-সীমা বাড়ানোর সুপারিশ করা হয়েছিল। যদিও বুধবারের বৈঠকে নীতি আয়োগ এ বিষয়ে কোনও নির্দিষ্ট প্রতিক্রিয়া দেয়নি। তবে কেন্দ্রীয় সরকারের অন্দরে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে বলে সূত্রের দাবি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ফের দেওয়াল লিখন যাদবপুরের ক্যাম্পাসে! রাতের অন্ধকারে কারা লিখল মার্ক্সের উক্তি?
-
এক মাসের ব্যবধানে ফের ইরানে হামলা ট্রাম্পের, পালটা জর্ডনে তছনছ মার্কিন ঘাঁটি
-
‘অন্নপূর্ণার টাকা না পেলে…’, আবেদনকারীদের উদ্দেশে কী বার্তা মন্ত্রী শংকরের?
-
তুষার চিতার জন্য জাপান থেকে আসছে পাত্রী! কী বলছে দার্জিলিং চিড়িয়াখানা?
-
‘রেকর্ড নিয়ে ভাবি না’, এশিয়া কাপে থাইল্যান্ডকে ধ্বংস করেও পা মাটিতে দীপ্তির, নজির স্মৃতিরও