সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদে উত্তপ্ত গোটা দেশ। মামলা চলছে সুপ্রিম কোর্টে। এই পরিস্থিতিতে গুজরাটে ওয়াকফ ট্রাস্টের জমিতে তৈরি দোকান, ঘরবাড়ি থেকে ভুয়ো পরিচয়ে টাকা তোলার অভিযোগ উঠল। অভিযুক্ত পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহমদাবাদের দুই ট্রাস্টের সদস্য বলে নিজেদের পরিচয় দিতেন ওই অভিযুক্তেরা। এইভাবেই ১৭ বছর ধরে ১০০টি বাড়ি ও দোকান থেকে তাঁরা ভাড়া আদায় করতেন বলে অভিযোগ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
পুলিশ জানিয়েছে, কানচিনি মসজিদ ট্রাস্ট এবং শাহ বড়া কসম ট্রাস্টের নামে ভাড়া আদায় করতেন ওই পাঁচ অভিযুক্ত। ওই দুই ট্রাস্টের অধীনস্থ পাঁচ হাজার বর্গফুটেরও বেশি জমিতে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে। অবৈধ নির্মাণগুলি ভাড়া দিয়ে তাঁরা টাকা আদায় করতেন! প্রধান অভিযোগ, ওয়াকফ সম্পত্তিকে অভিযুক্তেরা বেআইনি ভাবে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করতেন। এই বিষয়ে পুলিশকর্তা ভরত রাঠোর বলেন, “ওয়াকফ বোর্ডের অধীনে নিবন্ধিত ট্রাস্টের সম্পত্তি ব্যক্তিগত স্বার্থে ব্যবহারের অভিযোগ উঠেছে। প্রতারণা এবং নথি জাল করার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।”
পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা ২০০৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত ওই অবৈধ নির্মাণগুলি থেকে ভাড়া আদায় করেছেন। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সলিম খান পাঠান, মহম্মদ ইয়াসর শেখ, মাহমুদখান পাঠান, ফয়াজ মহম্মদ চোবদার এবং শাহিদ আহমেদ শেখ। এদের মধ্যে শাহিদের বিরুদ্ধে অতীতেও অপরাধমূলক কার্যকলাপের জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার মধ্যে অস্ত্র আইনেও একটি মামলা রয়েছে।
সর্বশেষ খবর
-
‘ব্রাজিলকে বাদ দিয়ে এএফসির জন্য ইস্টবেঙ্গলকে টাকা দিক ফেডারেশন’, বিস্ফোরক বাইচুং
-
বোমা মেরে ওড়ানো হবে দিল্লি হাই কোর্ট! স্বাধীনতা দিবসের প্রাক্কালে হুমকি ই-মেলে চাঞ্চল্য
-
সাভারকরকে ‘ব্রিটিশদের সাহায্যকারী’ বলেও ছাড়! রাহুলের বিরুদ্ধে মামলা খারিজ সুপ্রিম কোর্টের
-
কী হয়েছিল শ্মশানে? নির্মলের গ্রেপ্তারির পরই খড়দহ থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার
-
কোচের চেয়েও ‘বড়’ পদে লক্ষ্মণ! নতুন ভূমিকায় কী কী দায়িত্বে প্রাক্তন ক্রিকেটার?