আত্মীয়কে জামিন পাইয়ে দিতে এবার তন্ত্র সাধনার পথ বেছে নিলেন চার যুবক। শুধু তাই নয়, প্রধান বিচারপতির উপর কালাজাদু করারও অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বিলাসপুর জেলার দেওরি গ্রামে।
জানা গিয়েছে, শুক্রবার রাতে চার যুবক স্থানীয় একটি শ্মশানে উপস্থিত হন। তাঁদের সঙ্গে ছিল ছত্তিশগড় হাই কোর্টের প্রধান বিচারপতি রমেশ সিনহার ছবি। শ্মশানের ভিতরেই তাঁরা কালাজাদুর আচার শুরু করেন। সেই সময় তাঁদের দেখেন কয়েকজন স্থানীয়। গভীর রাতে শ্মশানে তাঁদের সন্দেহজনক কার্যকলাপে সতর্ক হয়ে যান তাঁরা। এরপর আরও গ্রামবাসী সেখানে জড়ো হন। তাঁদের দেখে কিছুটা ভয় পেয়ে যান চার যুবক। অন্ধকারের সুযোগ নিয়ে তিন জন সেখান থেকে চম্পট দেন। তবে ঋষিকেশ কুমার নামে এক যুবককে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় পুলিশ।
আরও পড়ুন:
ঘটনাস্থল পরিদর্শনের পর সেখান থেকে উদ্ধার করা হয় ছত্তিশগড়ের প্রধান বিচারপতি এবং আরও দু’জন অজ্ঞাত পরিচয় ব্যক্তির ছবি। ছবিগুলির চারপাশে সাজিয়ে রাখা ছিল মৃত মাছ, লেবু, সিঁদুর, নারকেল-সহ বিভিন্ন সামগ্রী। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, চার যুবকের মধ্যে একজনের আত্মীয় বেশ কয়েকমাস ধরেই কারাবন্দি। তাঁর জামিনের মামলাটি এখনও বিচারাধীন। তাঁকে জামিন পাওয়াতেই কালাজাদুর আশ্রয় নেন চার যুবক। ধৃত ঋষিকেশের দাবি, সমাজমাধ্যমে এক তান্ত্রিকের সঙ্গে আলাপ হয় তাঁদের। তাঁর নির্দেশেই গভীর রাতে শ্মশানে তাঁরা এহেন কাজ করছিলেন।
সর্বশেষ খবর
-
গম্ভীরের বদলে কোচ হওয়ার কথা ছিল! চুক্তি সত্ত্বেও কেন বদলাল প্ল্যান? বিস্ফোরক তথ্য ফাঁস লক্ষ্মণের
-
ট্রাম্পের কোনও কথাই শুনছেন না নেতানিয়াহু! সাফ জানালেন, গাজা থেকে সরবে না ইজরায়েলি ফৌজ
-
পরকীয়ার টান, প্রেমিকের ব্যবসা বাঁচাতে শ্বশুরবাড়ি থেকে গয়না চুরির অভিনয় বধূর! তারপর…
-
এবার রেলপথে জুড়বে ভারত-রাশিয়া! মধ্যপ্রাচ্যকে বাইপাস করে ব্লুপ্রিন্ট সাজাচ্ছে মস্কো
-
লক্ষ্য ১৫ আগস্ট! কাঁটাতার দিতে নদিয়া সীমান্তে ১২৭ একর জমি হস্তান্তরের পথে প্রশাসন