Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Surat

সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারে নেমে বিষাক্ত গ্যাসের কবলে, সুরাটের কারখানায় মৃত ৪ শ্রমিক

প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, ওই শ্রমিকদের কাজ করানোর জন্য কারখানার কর্তৃপক্ষ যথাযথভাবে নিরাপত্তাবিধি পালন করেনি। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৭, ২০২৬, ১৪:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৭, ২০২৬, ১৪:৫৮

options
link
সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারে নেমে বিষাক্ত গ্যাসের কবলে, সুরাটের কারখানায় মৃত ৪ শ্রমিক zoom
সুরাটের কারখানায় মৃত ৪ শ্রমিক।
Advertisement

মর্মান্তিক দুর্ঘটনা গুজরাটের সুরাটে। কারখানার সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসের কবলে পড়ে মৃত্যু হল ৪ শ্রমিকের। মর্মান্তিক এই ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

সুরাট পুলিশের ডেপুটি কমিশনার অলোক কুমার বলেন, এই ঘটনা ঘটেছে সুরাটের অশ্বিনী কুমার এলাকার এক কারখানায়। ওই সেপটিক ট্যাঙ্কে গয়না পরিষ্কারে ব্যবহৃত বর্জ্য জমা রাখা হত। প্রতি দু’মাস অন্তর তা পরিষ্কার করানো হত। রবিবার ট্যাঙ্ক পরিষ্কারের জন্য চারজন সেখানে ঢুকেছিলেন। অনুমান করা হচ্ছে, ভিতরে বিষাক্ত গ্যাসের কবলে পড়ে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে তাঁদের। দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই গোটা বিষয়টি পরিষ্কার হবে। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, ওই শ্রমিকদের কাজ করানোর জন্য কারখানার কর্তৃপক্ষ যথাযথভাবে নিরাপত্তাবিধি পালন করেনি। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

ওই পুলিশকর্তা আরও জানিয়েছেন, দুর্ঘটনার পর কারখানার সুপারভাইজার দমকলে খবর দেন। যাদের ট্যাঙ্কে নামানো হয়েছিল তাঁদের কাছে কোনও সুরক্ষা সরঞ্জাম ছিল না। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু হয়েছে। ট্যাঙ্কে ঢোকার আগে শ্রমিকরা কী কী নিরাপত্তা বিধি অনুসরণ করেছিলেন এবং কোথায় অবহেলা করা হয়েছিল, তা জানতে সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.