সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতায় একাধিক বহুতল হেলে পড়া নিয়ে বিতর্কের মধ্যেই খোদ রাজধানী দিল্লিতে বহুতল ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা। সদ্য নির্মাণ কাজ শেষ হওয়া ওই বাড়ি ভেঙে পড়ায় এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর মিলেছে। প্রাথমিকভাবে ধ্বংসস্তূপ থেকে ১২ জনকে উদ্ধার করা হয়েছিল। দিল্লির বুরারি অঞ্চলের ঘটনায় এলাকার বহুতলবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ ঘটনাটি ঘটে ‘অস্কার পাবলিক স্কুল’-এর কাছে ‘কৌশিক এনক্লেভ’-এ। আচমকা চারতলা ভবনটি হুড়িমুড় করে ভেঙে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় ওই বাড়ির মধ্যে ২০-২৫ জন ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। এছাড়া দিল্লি সিভিল ডিফেন্স এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও হাত লাগান উদ্ধার কাজে। গোটা বহুতলটি ভেঙে পড়ায় কঠিন পরিস্থিতির মধ্যে পড়েন উদ্ধারকারীরা। প্রাথমিক ভাবে ১২জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের।
দিল্লিতে বহুতল ভেঙে পড়ার ঘটনায় গাফিলতির অভিযোগ এনেছেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। বহুতল বিপর্যয়ের খবর পেয়েই এলাকায় পৌঁছান মনোজ। ঘটনাস্থল পরিদর্শন করে তিনি বলেন, “নতুন বাড়ি ভেঙে পড়ল। বোঝাই যাচ্ছে কোথাও গাফলতি রয়েছে। এই গাফিলতির জন্য যারা দায়ী তাদের ছেড়ে দেওয়া হবে না।”
সর্বশেষ খবর
-
সাগরেই লুকিয়ে ইউরেনিয়াম খনি! পরমাণু শক্তি বৃদ্ধিতে চিনের ‘কেমিক্যাল ফাঁদ’, টেক্কা আমেরিকাকে
-
ডেলিভারির আড়ালে বাইক চুরি! সিসিটিভি দেখে বেলঘরিয়ার ‘বান্টি-বাবলি’কে ধরল পুলিশ
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা
-
‘ট্রিপল ইঞ্জিনেও বিপর্যয়’, দিল্লিতে বাড়ি ভাঙার ঘটনায় ‘দায়বদ্ধতা’ নিয়ে প্রশ্ন রাহুলের
-
মুসলিম হয়েও দোকানের নামে হিন্দুত্বের ছোঁয়া! মালিকের ধর্ম পরিচয় লেখার ‘নিদান’ সনাতন জাগরণ মঞ্চর