Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Karnataka

‘আমি ভারতীয়’ বলেও মিলল না রেহাই, এবার বাংলাদেশি সন্দেহে পরিযায়ী শ্রমিককে গণপিটুনি কর্নাটকে!

আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা ওই ব্যক্তিকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে বেধড়ক মারধর করে একদল স্থানীয় যুবক। শেষ পর্যন্ত রক্তাক্ত ব্যক্তির ত্রাতা হন স্থানীয় এক মহিলা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১২, ২০২৬, ২০:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১২, ২০২৬, ২০:২৭

options
link
‘আমি ভারতীয়’ বলেও মিলল না রেহাই, এবার বাংলাদেশি সন্দেহে পরিযায়ী শ্রমিককে গণপিটুনি কর্নাটকে! zoom
প্রতীকী ছবি।

এবার দক্ষিণের রাজ্য কর্নাটক। বাংলাদেশি সন্দেহে ফের এক পরিযায়ী শ্রমিককে হেনস্থার অভিযোগ উঠল। অভিযোগ, আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা ওই ব্যক্তিকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে বেধড়ক মারধর করে একদল স্থানীয় যুবক। শেষ পর্যন্ত রক্তাক্ত ব্যক্তির ত্রাতা হন স্থানীয় হন এক মহিলা। এই ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কর্নাটকের মেঙ্গালুরু শহর সংলগ্ন কুলুর এলাকার ঘটনা। ঝাড়খণ্ডের বাসিন্দা ওই ব্যক্তি গত দেশ দশক ধরে কর্নাটকে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করেন। অভিযোগ, রবিবার তাঁর পথ আটকান একদল যুবক। নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন। পরিচয়পত্র দেখতে চান। বচসার পরে শুরু হয় মারধর। এই হামলায় গুরুতর জখম হন ওই পরিযায়ী শ্রমিক। মাথায় আঘাত লাগায় রক্তাক্ত হন তিনি। হেনস্তার মধ্যে বারবার নিজেকে ভারতীয় বলে দাবি করেন। শেষে স্থানীয় বাসিন্দা এক মহিলা তাঁকে উদ্ধার করেন।

Advertisement

কর্নাটকের মেঙ্গালুরু শহর সংলগ্ন কুলুর এলাকার ঘটনা।

প্রাথমিক ভাবে পুলিশের কাছে অভিযোগ জানাতে যাননি আক্রান্ত ব্যক্তি। যদিও পরে স্থানীয় নেতারা বিষয়টি থানায় জানান। ওই অভিযোগের প্রেক্ষিতে এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.