Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Kuno National Park

কুনোয় ৫ শাবকের জন্ম দিল জেমিনি! দেশে চিতার সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮

এই নিয়ে জেমিনি দ্বিতীয়বার শাবকের জন্ম দিল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১৫:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১৫:৩৪

options
link
কুনোয় ৫ শাবকের জন্ম দিল জেমিনি! দেশে চিতার সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮ zoom
চিতার নিরাপদ বাসস্থান হিসেবে ভারত এগিয়ে।

মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park) দক্ষিণ আফ্রিকার চিতা জেমিনি জন্ম দিল তিনটি চিতার। বুধবার সকালে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এই খবর জানিয়েছেন। এই নিয়ে কুনোয় জন্ম নেওয়ার শাবকের সংখ্যা পৌঁছল ৯-এ। জানা গিয়েছে, জেমিনি দ্বিতীয়বার শাবকের জন্ম দিল।

উল্লেখ্য, দ্বিতীয়বার মসনদে ফিরে ভারতের জঙ্গলে পুনরায় চিতা ফিরিয়ে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘প্রজেক্ট চিতা’র আওতায় ২০২২ সালে নামিবিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে মোট ১০টি চিতা আনা হয়েছিল মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে। সেই প্রকল্প অনুযায়ী, ২০২২-২৩-এর মধ্যে আফ্রিকার নামিবিয়া-সহ নানা দেশ থেকে মোট ২০টি চিতাকে ভারতে আনা হয়েছিল। ধুমধাম করে সেই চিতাদের কুনো জাতীয় উদ্যানে ছাড়েন প্রধানমন্ত্রী। তাদের বেঁচে থাকার প্রয়োজনীয় পরিবেশ তৈরি হয় সেখানে। তার মধ্যে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে যে চিতারা এখনও বেঁচে, তা গড় হারের চেয়ে বেশি। বিশেষজ্ঞদের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, নতুন পরিবেশে মাত্র ৪০ শতাংশ চিতাই বাঁচতে পারে। সেই হিসেবে চিতার নিরাপদ বাসস্থান হিসেবে ভারত এগিয়ে। এটাই ‘প্রোজেক্ট চিতা’র বড় সাফল্য। এর সঙ্গেই শাবকজন্ম ঘিরে সংখ্যায় আরও বাড়ছে চিতারা। যা আশাপ্রদ।

Advertisement

এই নিয়ে কুনোয় জন্ম নেওয়ার শাবকের সংখ্যা পৌঁছল ৯-এ। জানা গিয়েছে, জেমিনি দ্বিতীয়বার শাবকের জন্ম দিল।

তবে বিভিন্ন কারণে বেশ কয়েকটি চিতার মৃত্যুও হয়েছে গত কয়েক বছরে। গোটা ঘটনায় অস্বস্তিতে পড়েছে বন দপ্তর। শুধু তাই নয়, একের পর এক চিতা মৃত্যুতে প্রশ্নের মুখেও পড়ে মোদির স্বপ্নের এই প্রকল্প। গত ডিসেম্বরেও এক চিতার মৃত্যু হয়েছিল। বয়স ছিল ১০ মাস। জঙ্গলে ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যেই ঘটে যায় অঘটন।

বিভিন্ন কারণে বেশ কয়েকটি চিতার মৃত্যুও হয়েছে গত কয়েক বছরে। গোটা ঘটনায় অস্বস্তিতে পড়েছে বন দপ্তর।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.