সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরের পর জম্মু ও কাশ্মীর উপত্যকাজুড়ে জঙ্গি কার্যকলাপ বন্ধে চিরুনি তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ। এরই মধ্যে দু’টি পৃথক অভিযানে ছয় জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা। এবার লস্কর-ই-তইবার (LTE) জঙ্গিদের তিন সহযোগীকে বুদগাম জেলা থেকে গ্রেপ্তার করল জম্মু-কাশ্মীর পুলিশ।
পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত মুজামিল আহমেদ, ইসফাক পণ্ডিত এবং মুনির আহমেদ জঙ্গিদের বিভিন্নভাবে সহযোগিতা করত। পাশাপাশি উপত্যকার বিভিন্ন গ্রামের যুব সমাজকে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত হওয়ার প্ররোচনা দিত। অভিযুক্তদের কাছ থেকে একটি পিস্তল, একটি হ্যান্ড গ্রেনেড এবং বেশকিছু বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়েছে।
অভিযুক্তরা LTE-র কুখ্যাত সন্ত্রাসবাদী আবিদ কাইয়ুম লোনের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখত। আবিদ ২০২০ সালে পাকিস্তানে যায়। পরে LTE-তে নাম নথিভুক্ত করে। বর্তমানে সে পাকিস্তান থেকে উপত্যকার বিভিন্ন গ্রামের যুব সমাজের প্রতিনিধিদের জঙ্গি সংগঠনে নাম লেখানোর জন্য উপদেশ দিত। আর তাকে এই কাজে সরাসরি সাহায্য করত এই তিনজন।
উল্লেখ্য, পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলার পর ভারতের তরফে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে থাকা ৯ টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিতে অপারেশন সিঁদুর অভিয়ান চালায় ভারত। ভারতের হামলায় একপ্রকার তছনছ হয়ে যায় জঙ্গিরা। তারপর থেকেই উপত্যকায় নতুন করে হামলার ছক কষছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি। এর মধ্যেই জম্মু-কাশ্মীরে লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে অপারেশন শুরু করে সেনা। এরই মধ্যে তিন জঙ্গি সহযোগীকে গ্রেপ্তার করল পুলিশ।
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের