Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৪ জুলাই ২০২৬
Patna

মাঝগঙ্গায় হঠাৎ রাক্ষুসে হাওয়া! পাটনায় যাত্রীবাহী নৌকো ডুবে মৃত ৩, প্রকাশ্যে ভিডিও

ছোট নৌকোতে ছিলেন ১৪ থেকে ১৫ জন যাত্রী। জলযানটিতে অতিরিক্ত লোক তোলার জন্যই কি বিপত্তি হল?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৮, ২০২৬, ১৬:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৮, ২০২৬, ১৬:৩৮

options
link
মাঝগঙ্গায় হঠাৎ রাক্ষুসে হাওয়া! পাটনায় যাত্রীবাহী নৌকো ডুবে মৃত ৩, প্রকাশ্যে ভিডিও zoom
ছবি: সংগৃহীত।

পাটনায় উমানাথ মন্দিরের কাছে গঙ্গায় নৌকাডুবি। ঘটনার সময় মাঝনদীতে ছিল একটি ছোট নৌকো। আচমকা শুরু হয় প্রবল বাতাস। তখনই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। হাওয়ার টাল সামলাতে না পেরে ডুবে যায় ছোট নৌকোটি। এই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। নিখোঁজ আরও ৫ জন। মর্মান্তিক দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

পলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে। ছোট নৌকোতে ছিলেন ১৪ থেকে ১৫ জন যাত্রী। জলযানটিতে অতিরিক্ত লোক তোলার জন্যই কি বিপত্তি হল? এই বিষয়ে এখনও পর্যন্ত পরিষ্কার কোনও ধারণা দিতে পারেনি উদ্ধারকারী দল। স্থানীয় সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, যাত্রীরা প্রতিদিন সকালে নৌকা চড়ে উমানাথ মন্দির চত্বরে সব্জি বিক্রি করতে যেতেন। ফলে ১৫ জন যাত্রী ছাড়াও নৌকোতে একাধিক সব্জির বস্তা ছিল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মাঝনদীতে হাওয়া উঠল যাত্রীবাহী নৌকোটি ভারসাম্য হারিয়ে ডুবে যায়। জানা গিয়েছে মৃত ৩ জনের মধ্য দু’জন মহিলা। প্রাথমিকভাবে কাছাকাছি থাকা মাঝিরা যাত্রীদের উদ্ধারে নদীতে নামে। এর পর এনডিআরএফ ও এসডিআরএফ দল তল্লাশি অভিযান শুরু করে। স্থানীয়দের মতে, নিখোঁজ পাঁচজন তলিয়ে গিয়েছেন। সেক্ষেত্রে মোট মৃতের সংখ্যা হবে ৭। যদিও এনডিআরএফ ও এসডিআরএফ দল তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে। এখনও পর্যন্ত নিখঁজদের দেহ উদ্ধার হয়নি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.