সাদা পাতায় লিখে রাখা ‘মাম্মি, পাপা সরি’। গাজিয়াবাদের (Ghaziabad) তিন বোনের রহস্যমৃত্যুতে এমনই নোট উদ্ধার করল পুলিশ। মনে করা হচ্ছে বহুতলের দশম তলা থেকে থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে তারা। তিন বোনের বয়স যথাক্রমে ১২, ১৪, ১৬। এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, কোরিয়ান গেমের আসক্তিই থাকতে পারে মৃত্যুর নেপথ্যে। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
প্রতিবেশীরা জানিয়েছেন, তাঁরা মাঝরাতে প্রবল ভারী শব্দ পান। তখনই খবর যায় পুলিশে। পুলিশের তরফে জানানো হয়েছে, বিভিন্ন দিক থেকেই এই মৃত্যুকে খতিয়ে দেখা হচ্ছে। ঠিক কী কারণে রাত ২টো ১৫ মিনিটে একসঙ্গে লাফ দিয়ে আত্মহত্যা করার মতো সিদ্ধান্ত নিল তিন বোন, তা বের করতে কোনও কসুর করতে চাননা তদন্তকারীরা। তবে এখনও পর্যন্ত যে বিষয়টি নিয়ে তাঁরা সবচেয়ে বেশি মাথা ঘামাচ্ছেন তা হল তিন বোনের অতিরিক্ত মোবাইল-আসক্তি। তারা কোনও একটি কোরিয়ান অনলাইন গেমিং অ্যাপে দিনরাত বুঁদ হয়ে থাকত বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন:

পুলিশ আধিকারিক এসপি সিং জানাচ্ছেন, ”আমাদের কাছে খবর আসে দশম তলার বারান্দা থেকে লাফ দিয়ে ওই তিন বোন আত্মহত্যা করেছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। তিনজনকেই আগে হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানেই তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।”
পুলিশ নিহতদের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে তাদের মোবাইল ফোনও। প্রয়োজনে অনলাইন গেমের আসক্তির দিকটি বিশদে জানতে সাইবার বিশেষজ্ঞদেরও সাহায্য নেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
১০ দিনের ডেডলাইন, সাংসদদের দলত্যাগ নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি কালীঘাট তৃণমূলের
-
‘শামির এখনও অনেক কিছু দেওয়ার ছিল, এত তাড়াতাড়ি বাদ দেওয়া ঠিক হয়নি’, বলছেন সৌরভ
-
তৃণমূল জমানায় রকেটের গতিতে উত্থান! দীর্ঘদিন আত্মগোপনের পর গ্রেপ্তার তৃণমূল নেতা
-
শেষদিনও ‘নিষ্ফলা’ লোকসভা, বন্দে মাতরমের সুরে মুলতুবি অধিবেশন! মোদিকে নিয়ে বিতর্কিত স্লোগান বিরোধীদের
-
২০০ কোটির মালিক টুলুর খোঁজে গ্রামে গ্রামে মাইকিং পুলিশের, বাড়িতেও লাগানো হল নোটিস