পাটনায় প্রবল দুর্যোগ! ঝড়বৃষ্টির মধ্যে পড়ে মৃত ৩। গুরুতর আহত ৫। তাঁরা আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে ঝড়ের তাণ্ডবে পানীয় জল সরবরাহ ও বিদ্যুতের মতো জরুরি পরিষেবা বিঘ্নিত হয়েছে দ্রুত তা স্বাভাবিক করার চেষ্টা চলছে।
মৌসম ভবন জানিয়েছে, পূর্ব বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অক্ষরেখা রয়েছে মধ্যপ্রদেশ, ছত্তিসগড় ও ঝাড়খণ্ড পর্যন্ত। তার জেরে প্রবল ঝড়বৃষ্টি চলছে বিহার জুড়ে। ক্ষতিগ্রস্ত পাটনা। আজ, শনিবার পর্যন্ত বিহারে বৃষ্টিপাত ও ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
এ দিকে প্রবল ঝড়ে প্রাণহানির পাশাপাশি রাস্তায় ভেঙে পড়েছে অনেক গাছের ডালপালা। ছিঁড়ে গিয়েছে বিদ্যুতের তার, ব্যাহত পানীয় জলের পরিষেবা। পাটনার জেলাশাসক থিয়াগারাজন এস এম জানিয়েছেন, প্রবল ঝড়ে এলাকার কিছু এলাকায় সমস্যা তৈরি হয়েছে, পুরসভা, বন বিভাগ ও বিদ্যুৎ বিভাগ একসঙ্গে কাজ করছে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।
বিহারের বিপর্যয় মোকাবিলা মন্ত্রী রত্নেশ সাডা জানিয়েছেন, ১৩৫ কিলোমিটার গতিবেগে ঝড় আছড়ে পড়ে পাটনায় তার জেরে রাজ্যজুড়ে ৯জন মারা গিয়েছেন। মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে বিহার সরকার।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার