Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Manipur

ফের মণিপুরে হিংসা, জাতীয় সড়কে একাধিক গাড়িতে দুষ্কৃতীর গুলি, নিহত ৩ যাজক

থাদৌ নেতা এবং মণিপুর বিজেপির মুখপাত্র মাইকেল লামজাথাং থাদৌ গির্জার নেতাদের হত্যাকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, থাদৌ একটি পৃথক সম্প্রদায়, কুকি গোষ্ঠীর অংশই নয়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৩, ২০২৬, ১৭:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৩, ২০২৬, ১৭:০২

options
link
ফের মণিপুরে হিংসা, জাতীয় সড়কে একাধিক গাড়িতে দুষ্কৃতীর গুলি, নিহত ৩ যাজক zoom

মণিপুরে (Manipur) অশান্তি থামার নেই। বুধবার কাংপোকপি জেলায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি একাধিক যানবাহনের উপর এলোপাথারি গুলিবৃষ্টি করে। এর জেরে গুলিবিদ্ধ হয়ে অন্তত ৩ যাজকের মৃত্যু হয়েছে। এই হত্যাকাণ্ডের ফলে ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় জনতা। জাতীয় সড়ক ২ অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা।

পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তিরা থাদৌ ব্যাপটিস্ট অ্যাসোসিয়েশনের (টিবিএ) সঙ্গে যুক্ত। মৃতদের মধ্যে রয়েছেন মণিপুর ব্যাপটিস্ট কনভেনশন জেনারেল সম্পাদক রেভারেন্ড ভি সিথলহো। অন্য দু’জন হলেন রেভারেন্ড ভি কাইগলুন এবং যাজক পাওগোলেন। গুলি চালানোর ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাঁরা হলেন রেভারেন্ড এসএম হাওপু, রেভারেন্ড হেকাই সিমতে, রেভারেন্ড পাওথাং। এছাড়াও মৃত্যু হয়েছে দুই গাড়িচালাক লালেন এবং গৌমাংয়ের।

Advertisement

সূত্রের খবর, দু’টি গাড়িতে করে লামকায় একটি টিবিএ সম্মেলনে যোগ দিয়ে গিয়েছিলেন বিভিন্ন চার্চের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। সেই অনুষ্ঠান শেষে চুড়াচাঁদপুর থেকে কাংপোকপি ফিরছিলেন। পথে তাঁদের উপর হামলা হয়। ঘটনা জানাজানি হতেই হইচই পড়ে যায়। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বহু মানুষ। ব্যাপক যানজট তৈরি হয় মণিপুর-নাগাল্যান্ড সংযোগকারী রাস্তাটিতে। কাংপোকপি এবং সংলগ্ন কুকি-জো জনবসতিপূর্ণ এলাকাগুলোতেও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

থাদৌ নেতা এবং মণিপুর বিজেপির মুখপাত্র মাইকেল লামজাথাং থাদৌ গির্জার নেতাদের হত্যাকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, থাদৌ একটি পৃথক সম্প্রদায়, কুকি গোষ্ঠীর অংশ নয়। মণিপুরে চলমান সংঘর্ষের ঘটনায় ভুলভাবে চিহ্নিত হওয়ার কারণে সম্প্রদায়টি ব্যাপক দুর্ভোগের শিকার হয়েছে। এদিকে টিবিএ চার্চের নেতাদের উপর হামলার ঘটনাকে হিংস্র হত্যাকাণ্ড বলে নিন্দা করেছে কুকি সম্প্রদায়। বুধবার দুপুর সাড়ে বারোটা থেকে তারা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ডেকেছে। এর থেকে চিকিৎসা ক্ষেত্র, সংবাদমাধ্যম,  বিদ্যুৎ পরিষেবা, ধর্মীয় অনুষ্ঠানকে বাদ রাখা হয়েছে। কুকি উপজাতিদের সর্বোচ্চ সংস্থা কুকি ইনপি মণিপুর (কেআইএম) এই হামলার নিন্দা জানিয়েছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.