সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের কোটায় মৃত্যু এক ছাত্রীর। তিনি সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষা নিটের প্রস্তুতি নিচ্ছিলেন। বুধবার হস্টেলের ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ছাত্রী আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক অনুমান পুলিশের। দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পড়ুয়া গুজরাটের বাসিন্দা। বয়স ২৪ বছর। সেখান থেকে কোটায় ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি নিতে আসেন। বুধবার সকাল ৯টার দিকে তাঁর বন্ধুরা ডাকাডাকি শুরু করলেও দরজা খোলেনি। তারাই খবর দেয় হস্টেল কর্তৃপক্ষকে। বিস্তর ডাকাডাকির পর ছাত্রী দরজা না খুললে হস্টেল কর্তৃপক্ষ দরজা ভেঙে ঘরে ঢোকে। যুবতীকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এরপর পুলিশে খবর দেন হস্টেল কর্তৃপক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ।খবর দেওয়া হয়েছে মৃতার পরিবারে। তাঁদের সঙ্গে কথা বলে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
এই নিয়ে চলতি বছরে পাঁচ পড়ুয়া আত্মঘাতী হলেন কোটায়। ১৭ জানুয়ারি ওড়িশার এক তরুণ আত্মঘাতী হন। তার আগের দিনই ওড়িশারই আরেক পড়ুয়ার দেহ উদ্ধার হয়। তার আগে দুজনের দেহ উদ্ধার করে পুলিশ। এবার বুধবার এক তরুণীর দেহ উদ্ধার করল পুলিশ।
সর্বশেষ খবর
-
সভাপতি পদে দায়িত্ব নিয়েই মহামেডানকে ঋণমুক্ত করার আশ্বাস হুমায়ুনের, বার্তা ‘রাজনীতি’ নিয়েও
-
আগামী সপ্তাহেই সংসদে ‘অপারেশন লোটাস’! মমতার নির্দেশে হঠাৎ দিল্লিতে অভিষেক
-
‘ওয়াকা ওয়াকা’র নস্ট্যালজিয়া উসকে ফিরছে শাকিরা ম্যাজিক, কোন গানে ‘ফিফা’র মঞ্চ মাতাবেন নোরা?
-
‘ভাইকিং’ পোশাকে ফোটোশুট হালান্ডদের, বিশ্বকাপের আগে বিপাকে নরওয়ে
-
কারা পাবেন আবাসের বাড়ি? সুবিধাভোগী যাচাইয়ে ত্রিস্তরীয় ব্যবস্থা, রয়েছে ‘সেলফ সার্ভে’র সুবিধাও