সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমে অপহরণ। তারপর টানা ছ’মাস ধরে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ওড়িশার বালেশ্বরে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
নির্যাতিতার অভিযোগ, গত ফেব্রুয়ারি মাসে তাঁকে বাড়ির সামনে থেকেই অপহরণ করে একদল যুবক। নিয়ে যাওয়া হয় ময়ূরভঞ্জ জেলার বারিপাদা এলাকায়। এরপর সেখানেই তাঁকে টানা ছ’মাস রাখা হয়। অভিযোগ, সেই সময়তেই একাধিক যুবক তাঁকে লাগাতার ধর্ষণ করে। পাশাপাশি, তাঁকে শারীরিক নির্যাতনও করা হয় বলে অভিযোগ করেছেন তরুণী। সম্প্রতি কোনও মতে তিনি সেখান থেকে পালাতে সক্ষম হন। তারপর সোজা চলে আসেন ভোগরাই থানায়। কিন্তু কে বা কারা তাঁকে অপহরণ করেছিল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বর্তমানে নির্যাতিতাকে বালেশ্বরের একটি রিহ্যাব কেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
এ প্রসঙ্গে ভোগরাই থানার পুলিশ আধিকারিক রোহিত কুমার বল বলেন, “গত মার্চ মাসে তরুণীর মা থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেখানে তিনি জানান, তাঁর মেয়ে এক ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছে। সঙ্গে প্রায় ৩ লক্ষ টাকার গয়নাও নিয়ে গিয়েছে। তারপর থেকে আমরা ওই তরুণীর খোঁজ করছিলাম।”
সর্বশেষ খবর
-
ভারতের হাত থেকে বেরিয়ে যাচ্ছে টেস্ট! সারাংশের ‘নিষ্প্রাণ’ বোলিং নিয়ে চিন্তায় শুভমানরা
-
বাংলায় শিল্পের ‘অমৃতকাল’, নিউটাউনে তথ্যপ্রযুক্তি কেন্দ্রের অফিস উদ্বোধন মুখ্যমন্ত্রীর, বিপুল কর্মসংস্থান
-
রাতে স্ত্রীর সাধের অনুষ্ঠান, সকালে চরম পদক্ষেপ শান্তিপুরের ইউটিউবার স্বামীর! নেপথ্যে পরকীয়া?
-
অকালিদের ‘গাঁ’য়ের জোর ভেঙে পাঞ্জাব দখলের ছক বিজেপির, বাধা খলিস্তানপন্থী অমৃতপাল!
-
আপতকালে কার দায়িত্ব কী? নিচুতলায় পৌঁছচ্ছে না স্পষ্ট নির্দেশিকা! ‘ভ্রান্তি’ কাটাতে আসরে লালবাজার