নিজের বাড়িতেই আক্রান্ত হলেন এক তরুণী। ২২ বছরের ওই মহিলা কথা বলার শক্তি হারিয়েছেন। তবু খাতায় লিখে জানিয়ে দিলেন আততায়ীর নাম। জানিয়ে গেলেন, ঘাতক আর কেউ নন, তাঁর প্রেমিক!
জানা গিয়েছে, পুণের বাসিন্দা ওই তরুণী ঘটনার দিন বাড়িতে একাই ছিলেন। দাবি, সেই সময় ঘরে প্রবেশ করে আততায়ী। এরপরই সে তরুণীর গলা ফালাফালা করে দেয় ব্লেড দিয়ে। রক্তাক্ত অবস্থায় তরুণী ফোন করেন তাঁর দাদাকে। জানান, ”তাড়াতাড়ি বাড়ি আয়। আমাকে আক্রমণ করেছে। অত্যন্ত জখম। কথা বলার শক্তি হারিয়েছি।” এরপর তিনি ভিডিও কলে নিজেকে দেখান। খবর যায় পুলিশে।
আরও পড়ুন:
দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই তরুণীকে। ততক্ষণে তিনি কথা বলার ক্ষমতা হারিয়েছেন। তবে তিনি খাতায় লেখেন আততায়ীর নাম দিলীপ রাঠোর। যে তাঁর প্রেমিক! এরপরই তদন্তকারীরা দ্রুত তল্লাশি চালান। ধরা পড়ে অভিযুক্ত। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, একটি মলে চাকরি করতেন উজ্জ্বলা দেবী যশওয়ান্ত সিং দোহরে। সেখানেই তাঁর সঙ্গে আলাপ দিলীপের। দিলীপও ওই মলেই কর্মরত ছিল। দ্রুতই তাঁরা সম্পর্কে জড়ান। কিন্তু সম্প্রতি সেই সম্পর্ক বড়সড় সমস্যার মুখে পড়ে। মনে করা হচ্ছে, সেই কারণেই আক্রান্ত হতে হল ওই তরুণীকে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’