সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েক মাসে ক্রমাগত নিরাপত্তাবাহিনীর অভিযানে কোণঠাসা হচ্ছিল মাওবাদীরা। এবার পালটা মারে ঝাড়খণ্ডের পালামৌ জেলায় মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হলেন নিরাপত্তাবাহিনীর দুই জওয়ান। নকশালপন্থীদের সঙ্গে সংঘর্ষে জখম হয়েছেন আরও এক জওয়ান। তাঁকে উদ্ধার করে পালামৌর মেদনিরাই মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার পুলিশ খবর পায়, পালামৌর মানাতু থানা এলাকার কেদল গ্রামে জঙ্গলের মধ্যে মাওবাদীদের গতিবিধি দেখা গিয়েছে। এরপর সেখানে অভিযান চালায় পুলিশ এবং সিআরপিএফের যৌথবাহিনী। পালামৌর ডিআইজি নওশাদ আলম জানিয়েছেন, রাত সাড়ে ১২টা থেকে অভিযান শুরু হয়। জঙ্গলে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই চলাকালীন গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় দুই জওয়ানের। আশঙ্কাজনক আরও এক জওয়ানকে উদ্ধার করে পালামৌর মেদনিরাই মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর থেকেই ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, ঝড়খণ্ডের মতো মাওবাদী অধ্যুষিত রাজ্যগুলিতে মাওবিরোধী অভিযান ব্যাপক গতি পেয়েছে। গোয়েন্দাদের মতে, বর্তমানে ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমানাবর্তী কারেগুট্টা পাহাড়ি এলাকা মাওবাদীদের অন্যতম শক্তঘাঁটি। এই এলাকা থেকে মাওবাদের শিকড় উপড়ে ফেলতে প্রায় ৩ হাজার আধাসেনাকে নামানো হয়েছে। দেশের বাকি অংশেও লাগাতার অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। সেই অভিযানের জেরে ব্যাকফুটে যাওয়া মাওবাদীরা এবার নিশানা করতে শুরু করেছে সাধারণ গ্রামবাসীদের।
সর্বশেষ খবর
-
মাঝ সমুদ্রে থামল ইঞ্জিন, অথৈ জলে অন্ধ্রের ৮ মৎস্যজীবী! ২৮ দিন পর দৈবক্রমে দিঘায় উদ্ধার
-
১০ লক্ষ টাকা প্রতারণা! ৬ বছর আগের ঘটনায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলের বিরুদ্ধে দায়ের অভিযোগ
-
অপারেশন সিঁদুরে ব্যবহার করেছিল পাকিস্তান, শত্রুর সেই চোখ অন্ধ করতে ভারতের হাতে নয়া ক্ষেপণাস্ত্র
-
২২ হাজার কোটির ঋণ শোধ মাত্র ৬.৫ কোটিতে! বিরাট স্বস্তি পেলেন জি গ্রুপের কর্ণধার সুভাষ চন্দ্র
-
‘লেবু কেটে বৃষ্টি থামিয়েছি’, বিজেপি সাংসদের মন্তব্যে হইচই! খোঁচা দিয়ে কী বলল কংগ্রেস?