সুব্রত বিশ্বাস: খুন করে চলন্ত ট্রেন থেকে ছুড়ে ফেলা হয়েছে ২ আরপিএফ জওয়ানকে! মঙ্গলবার রাতে উত্তরপ্রদেশের গাজীপুরের ভাদাউরার কাছে লাইনের ধার থেকে তাঁদের দেহ উদ্ধার করা হয়। আরপিএফের সন্দেহ, ট্রেনে মদ পাচারকারীদের হাতেই খুন হয়েছেন ওই দুজন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্ত নেমেছে গাজীপুর রেল পুলিশও।
জানা গিয়েছে, মৃত দুজনের নাম প্রমোদ কুমার ও জাভেদ খান। তাঁরা মুঘলসরাই ডিভিশনে কর্মরত ছিলেন। বারমের-গুয়াহাটি এক্সপ্রেসে নিরাপত্তার দায়িত্বে ছিলেন দুজনে। আরপিএফ সূত্রে খবর, বিহারে মদ বন্ধের পর থেকে দেশের নানা স্থান থেকে ট্রেনের মাধ্যমে মদ পাচার করে পাচারকারীরা। ধরাও পড়ে অনেক সময়। সন্দেহ করা হচ্ছে, এদিনও তেমনি কিছু ঘটায় পাচারকারীরা ওই দুজনকে মেরে প্রমাণ লোপাটের জন্য চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়। দেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। গাজীপুর রেল পুলিশও তদন্ত শুরু করেছে।
[আরও পড়ুন: এবার ছত্তিশগড়, ১৭ জন মিলে আদিবাসী মহিলাকে গণধর্ষণ! গ্রেপ্তার ৬]
এই ঘটনায় স্বাভাবিকভাবে আতঙ্কিত যাত্রীরা। উত্তরপ্রদেশের বারমের থেকে ট্রেনটি বুধবার দুপুরে গুয়াহাটি পৌঁছয়। রাতভর আতঙ্কে কাটিয়ে গন্তব্যে পৌঁছতেই যাত্রীরা ক্ষোভ উগরে দেন। তাঁদের অভিযোগ, ট্রেনে কোনওরকম নিরাপত্তা নেই। কিছুদিন আগে জলন্ধর থেকে পেটি পেটি মদ আনা হচ্ছিল ট্রেনে। আপেলের পেটি বলে মদ তোলা হয়। জিআরপি সেগুলো আটক করার পর টিটিই জানায়, তাঁকে আপেল আছে বলে ট্রেনে তোলা হয়েছিল পেটিগুলো। এক শ্রেণির রেলকর্মীরা এই পাচারে সহযোগিতায় করে বলেও অভিযোগ উঠেছে।
সর্বশেষ খবর
-
রাস্তার মাঝে মারাত্মক কাণ্ড! প্রতারকের খপ্পরে স্ট্যান্ড আপ কমেডিয়ান অভিজিৎ, ভাইরাল ভিডিও
-
‘ওকে পথ থেকে সরাও’, প্রেমিকের সঙ্গে স্ত্রীর হোয়াটসঅ্যাপ চ্যাট পড়ে থ স্বামী! স্ক্রিনশট নিয়ে দ্বারস্থ পুলিশের
-
আইএসএল থেকে নাম তোলায় অথৈ জলে জামশেদপুর ফুটবলাররা, কী বলছেন টাটা অ্যাকাডেমির ৩ প্রাক্তনী?
-
প্রেমিকার হাত ধরেও বিকিনি পরা লাস্যময়ীর দিকে নজর! ভাইরাল মিম মনে করালেন বিশ্বকাপ সেরা রড্রি!
-
পাহাড় ভেঙে বিচ্ছিন্ন হতে পারে উত্তরবঙ্গ! উত্তরের ‘লাইফ লাইন’ ২০ মাইল নিয়ে উদ্বিগ্ন ভূতত্ত্ববিদরা