বঙ্গোপসাগরে দুর্ঘটনা কবলে পড়া পানামার পতাকাধারী জাহাজ থেকে উদ্ধার করা হল ২ জনকে। রবিবার এই তথ্য প্রকাশ্যে এসেছে প্রশাসনের তরফে। তবে ২ জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও ২২ জনের কোনও খোঁজ মেলেনি। তাদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও নৌসেনা।
ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে দুর্ঘটনার কবলে পড়েছিল পানামার পতাকাধারী এক পণ্যবাহী জাহাজ। জানা গিয়েছে, জাহাজটির নাম এমভি ওশান-উইনার। নাবিক ও ক্রু মিলিয়ে জাহাজে ২৪ জন সদস্য ছিলেন। ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে ১৭০০ টন লৌহ আকরিক নিয়ে সিঙ্গাপুরের দিকে রওনা দিয়েছিল। পথেই এই দুর্ঘটনার ঘটনা ঘটে। শ্রী বিজয়া পুরমের মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার (MRCC) জানিয়েছে, শনিবার বেলা ১১টা ৪৮ মিনিটে জাহাজ পরিচালনাকারী সংস্থা ভিক্টরি স্টার গ্রুপ কোং লিমিটেডের কাছ থেকে খবর আসে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এরপরই উদ্ধারকার্যের অনুরোধ করা হয়। খবর পেয়ে উদ্ধার কাজে নামে কোস্ট গার্ডের দুটি জাহাজ ‘বরদ’ এবং ‘অনমোল’। এছাড়া শ্রী বিজয়া পুরম থেকে ‘বিজিত’ নামের জাহাজকে সহায়তার জন্য পাঠানো হয়।
আরও পড়ুন:
জাহাজটিতে যে ২৪ জন ক্রু ছিলেন তাঁদের মধ্যে ২০ জন চিনের নাগরিক। এছাড়া ৩ জন মায়ানমার ও একজন বাংলাদেশের নাগরিক।
ইন্ডিয়ান কোস্ট গার্ডের (ICG) এক মুখপাত্র জানিয়েছেন, শনিবার অনেক রাতে দুটি ‘লাইফ রাফট’ (আপৎকালীন পরিস্থিতিতে ব্যবহৃত ছোট নৌকা) থেকে দু’জনকে উদ্ধার করা হয়। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, ‘২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং তাঁদের চিকিৎসা চলছে। তাঁদের পরিচয় ও পদমর্যাদা জানার চেষ্টা চলছে।’ আইসিজি জানিয়েছে, ওই অঞ্চলে ৩ জাহাজ মোতায়েন রয়েছে। জাহাজের বাকি সদস্যদের খোঁজে জোর কদমে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
উল্লেখ্য, জাহাজটিতে যে ২৪ জন ক্রু ছিলেন তাঁদের মধ্যে ২০ জন চিনের নাগরিক। এছাড়া ৩ জন মায়ানমার ও একজন বাংলাদেশের নাগরিক। যে দু’জনকে উদ্ধার করা হয়েছে তাঁদের পরিচয় এখনও স্পষ্ট নয়। আশপাশে থাকা অন্যান্য জাহাজগুলিকেও দুর্ঘটনার বিষয়টি জানানো হয়েছে এবং উদ্ধারকাজে সাহায্য করতে বলা হয়েছে। শেষ পাওয়া খবরে, তল্লাশি অভিযান এখনও চলছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অন্নপূর্ণার অর্থ এখনও মেলেনি! দ্রুত টাকাপ্রাপ্তির প্রার্থনায় পুজো ‘সহমর্মী’ প্রাপকদের
-
নাবালিকাকে ‘ধর্ষণে’র চেষ্টা সিপিএম কর্মীর, খুনের হুমকি! ছুটে গেলেন কামদুনির টুম্পা
-
‘ত্যাজ্য’ করেছে রাজপরিবার, ৬ বছর পর ব্রিটেনে ফিরে হ্যারি-মেগানকে কত কর দিতে হচ্ছে?
-
অরুণাচলে বাড়ছে চিনা আগ্রাসন! সীমান্ত সমস্যা মেটাতে সোমেই বেজিং সফরে ডোভাল
-
ওমানে চলন্ত গাড়ি উলটে ভয়ংকর দুর্ঘটনা, নিহত ১, গুরুতর আহত ৯, সকলেই ভারতীয়