Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৭ আগস্ট ২০২৬
Karnataka

নকল ভোটার ও রেশন কার্ডে ভারতে বাস! কর্নাটক থেকে গ্রেপ্তার পাকিস্তানি মা-ছেলে

কর্নাটকের চিক্কাবল্লাপুর জেলার বাগেপল্লীর বাসিন্দা আয়ুব খানকে বিয়ে করেছিলেন পাকিস্তানি নাগরিক ফারাহ নাজ। আয়ুব সংযুক্ত আরব আমিরশাহীতে কাজ করেন। সেখান থেকেই ভারতে এসে বসবাস শুরু করেন পাকিস্তানি মহিলা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০২৬, ২০:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০২৬, ২০:০২

options
link
নকল ভোটার ও রেশন কার্ডে ভারতে বাস! কর্নাটক থেকে গ্রেপ্তার পাকিস্তানি মা-ছেলে zoom
Advertisement

নাগরিকত্ব লুকিয়ে রেশন ও ভোটার কার্ড নিয়ে ভারতে বাস পাকিস্তানি নাগরিকের! এমনই গুরুতর অভিযোগে কর্নাটক থেকে গ্রেপ্তার করা হল দু’জনকে। গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্ত সম্পর্কে মা ও ছেলে। এই ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। অভিযুক্ত ফারাহ নাজ (মা) ও মহম্মদ ফারদিনের (ছেলে) ভোটার ও রেশন কার্ড বাতিল করেছে সরকার।

পুলিশের তরফে জানা গিয়েছে, কর্নাটকের চিক্কাবল্লাপুর জেলার বাগেপল্লীর বাসিন্দা আয়ুব খানকে বিয়ে করেছিলেন পাকিস্তানি নাগরিক ফারাহ নাজ। আয়ুব সংযুক্ত আরব আমিরশাহীতে কাজ করেন। সেখান থেকেই ভারতে এসে বসবাস শুরু করেন ওই মহিলা। তাঁদের ৪ সন্তান রয়েছে। এর মধ্যে এক সন্তানের জন্ম পাকিস্তানে। ফলে আইনত আয়ুব ও ৩ সন্তান ভারতের নাগরিক। অভিযোগ, ফারাহ নিজের পাকিস্তানি পরিচয় লুকিয়ে নিজের ও সন্তানদের ভোটার কার্ড-সহ সমস্ত পরিচয়পত্র তৈরি করেন। এবং বেআইনিভাবে কর্নাটকে বসবাস শুরু করেন।

Advertisement

ফারাহ নিজের পাকিস্তানি পরিচয় লুকিয়ে নিজের ও সন্তানদের ভোটার কার্ড-সহ সমস্ত পরিচয়পত্র তৈরি করেন। এবং বেআইনিভাবে কর্নাটকে বসবাস শুরু করেন।

বিষয়টি নজরে আসতেই বাগেপল্লীর তহসিলদার এই ঘটনায় অভিযোগ দায়ের করেন। সেই মতো তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস), বিদেশি আইন এবং জনপ্রতিনিধিত্ব আইনের অধীনে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়। অবশেষে গ্রেপ্তার করা হয়েছে দু’জনকে। পাশাপাশি কীভাবে তাঁরা বেআইনি ভাবে গুরুত্বপূর্ণ নথি তৈরি করেন তা খতিয়ে দেখছে পুলিশ। দুজনের ভোটার কার্ড বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, অনুপ্রবেশ ইস্যুতে সাম্প্রতিক সময়ে রীতিমতো সরগরম কর্নাটক। এই রাজ্যে নাগরিকদের ইচ্ছেমতো স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট বিলি করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় মন্ত্রী শোভা করন্দলাজে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছিলেন বাগেপল্লীর তহসিলদার। তিনি সন্দেহ প্রকাশ করেন এভাবে সার্টিফিকেট বিলি অনুপ্রবেশকারীদের সরকারি নথি পেতে সহায়ক হয়ে উঠতে পারে। এরপরই পাকিস্তানি নাগরিক গ্রেপ্তারের ঘটনা সামনে আসায় শোরগোল পড়ে গিয়েছে। যদিও কংগ্রেস সরকারের দাবি, নথিপত্রের যথাযথ যাচাই-বাছাইয়ের পরেই স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট জারি করা হবে। এবং এই প্রক্রিয়া সরকারকে অবৈধ অভিবাসীদের শনাক্ত করতে সাহায্য করবে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.