Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১৭ আগস্ট ২০২৬
Air India Pilots

ফের গাঁজা খেয়ে বিমান চালনা! অভিযুক্ত এয়ার ইন্ডিয়ার দুই পাইলট

Drug Test: এবার অপেক্ষা চূড়ান্ত ফলাফলের। আপাতত বিমান চালানোর সূচি থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁদের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০২৬, ১৫:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০২৬, ১৫:৩৮

options
link
ফের গাঁজা খেয়ে বিমান চালনা! অভিযুক্ত এয়ার ইন্ডিয়ার দুই পাইলট zoom
প্রতীকী ছবি।
Advertisement

বিতর্ক আর পিছু ছাড়ছে না এয়ার ইন্ডিয়াকে। এর আগেই গাঁজা সেবন করে বিমান চালানোর অভিযোগ উঠেছে এক বিমান চালকের বিরুদ্ধে। এবার প্রাথমিক মাদক পরীক্ষায় ‘ফেল’ আরও দুই। এবার অপেক্ষা চূড়ান্ত ফলাফলের। আপাতত বিমান চালানোর সূচি থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁদের। তবে যতক্ষণ না চূড়ান্ত রিপোর্ট হাতে আসছে, আর কোনও পদক্ষেপ করা হবে না।

গত ৪ আগস্ট দুর্ঘটনার কবলে পড়ে ফুকেট-দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান। দিল্লি নামার কিছুটা সময় আগে আচমকা সজোরে ঝাঁকুনি। প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায় বিমানটি। এর জেরে ১১ জন যাত্রী ও ৪ জন বিমানকর্মী আহত হন। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয় কারও বড়সড় আঘাত লাগেনি। তদন্ত শুরু হতেই একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসে। প্রথম ডোপ টেস্টে ফেল করেন এক পাইলট। তাঁর শরীরে সাইকোঅ্যাক্টিভ পদার্থের উপস্থিতি ধরা পড়েছিল। নিশ্চিত হতে দ্বিতীয়বার পরীক্ষা করা হয়। সেই পরীক্ষার ফলাফলও পজিটিভ এসেছে। পরীক্ষায় নিশ্চিত হওয়া গিয়েছে যে, ওই পাইলট গাঁজা সেবন করেছিলেন। এখানেই শেষ নয়। পাইলটের দেহে মেলে ঘুমের ওষুধও। অভিযুক্ত বিমান চালক জানিয়েছিলেন, বিমান চালানোর রস্টার এমনভাবে তৈরি করা হয় যার কারণে বিশ্রামের পর্যাপ্ত সময় মেলে না। ন্যূনতম যেটুকু সময় দরকার, তার থেকেও কম সময় মেলে এই রস্টারের ফাঁকে। সেকারণেই ঘুমের ওষুধ খেয়েছিলেন তিনি।

Advertisement

এই ঘটনার পর বিতর্ক শুরু হয়েছে। নড়েচড়ে বসেছে টাটার মালিকানাধীন সংস্থা। সমস্ত পাইলটদের (Air India Pilots) মাদক পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। এখনও পর্যন্ত জানা যাচ্ছে, প্রায় তিনশো বিমান চালকের উপরে পরীক্ষা করা হয়েছে। সেই টেস্টে ‘ফেল’ দু’জন। আপাতত ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আসবে চূড়ান্ত রিপোর্ট। যদি সেক্ষেত্রেও রিপোর্ট একই থাকে, তাহলে দুই অভিযুক্ত যে কড়া শাস্তির মুখে পড়তে চলেছেন তা বলাই যায়।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.