সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরে নাশকতার ছক বানচাল। শোপিয়ান জেলায় অভিযান চালিয়ে ২ লস্কর জঙ্গিকে গ্রেপ্তার করল সেনা ও পুলিশের যৌথবাহিনী। তাদের কাছ থেকে প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে। নিরাপত্তারক্ষীদের মতো সাম্প্রতিক ভারত-পাক উত্তেজনার আবহে দুই জঙ্গির গ্রেপ্তারি ও অস্ত্র উদ্ধার বড় সাফল্য।
জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন শোপিয়ান জেলার বাসকুচান ইমাম সাহেবে যৌথ ভাবে অভিযান চালায় ৪৪ রাষ্ট্রীয় রাইফেল, সিআরপিএফের ১৭৮ ব্যাটিলিয়ন এবং পুলিশ। দুই জঙ্গির কাছ থেকে উদ্ধার হয়েছে, দুটি একে ৫৬ রাইফেল, ৪টি ম্যাগাজিন, ১০২ রাউন্ড গুলি এবং হ্যান্ড গ্রেনেড।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ পর্যটককে হত্যা করে লস্করে সঙ্গী সংগঠন টিআরএফের জঙ্গিরা। পালটা পাকিস্তান ও পিওকেতে অপারেশন সিঁদুর চালায় ভারত। প্রতিবেশী দেশের সঙ্গে সংঘাতের এই আবহে ভূস্বর্গে জঙ্গি দমন অভিযান গতি পেয়েছে। গত কয়েক সপ্তাহে উপত্যকার একাধিক জেলায় অভিযান চালিয়ে জঙ্গি নিকেশ করেছে সেনা, সিআরপিএফ এবং পুলিশ। কোণঠাসা অবস্থায় প্রত্যাঘাতের সুযোগ খুঁজছে সন্ত্রাসবাদীরা।
সর্বশেষ খবর
-
চুরি বন্ধ হতেই হু হু করে বাড়ছে রাম মন্দিরের আয়, দৈনিক কত অনুদান জমা পড়ছে দানবাক্সে?
-
সিপিএম জমানায় উত্থান, তৃণমূল আমলে বালি পাচারে বিশাল সাম্রাজ্য! মাফিয়া অজয় গ্রেপ্তার
-
‘রোনাল্ডোর ইগোই বোতলবন্দি করে দিচ্ছে পর্তুগালকে’, সিআর সেভেনকে নিয়ে বিস্ফোরক ইব্রাহিমোভিচ
-
পদত্যাগ না করা ‘অপরাধ’, দুই মহিলা কাউন্সিলরের বাড়িতে পাথর-ডিম হামলা! উত্তেজনা বারাসতে
-
রবিবার দিনভর দুর্যোগ! নিম্নচাপ অভিমুখ বদলালেও ভিজবে দক্ষিণবঙ্গ, উত্তরেও বৃষ্টির সতর্কতা