Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬
Maharashtra

ভারতে অবৈধ অনুপ্রবেশ, বৈধ নথি ছাড়া বসবাস, মহারাষ্ট্রে দুই বাংলাদেশি মহিলার কারাদণ্ড

বিদেশি আইন ও পাসপোর্ট আইনে দোষী সাব্যস্ত হন দুই মহিলা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০২৬, ১৬:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০২৬, ১৬:১১

options
link
ভারতে অবৈধ অনুপ্রবেশ, বৈধ নথি ছাড়া বসবাস, মহারাষ্ট্রে দুই বাংলাদেশি মহিলার কারাদণ্ড zoom
প্রতীকী ছবি।
Advertisement

ভারতে অবৈধ অনুপ্রবেশ এবং বৈধ নথি ছাড়া বসবাসের অভিযোগে দু’বছরের কারাদণ্ড হল দুই বাংলাদেশি মহিলার। দুই অভিযুক্ত দোষী সাব্যস্ত হওয়ার পর মঙ্গলবার সাজা ঘোষণা করল মহারাষ্ট্রের একটি আদালত।

সাজা হয়েছে ৪৩ বছরের শাহানাজ বিলাল সদ্দার এবং ৪৫ বছরের হাসিনা জব্বর খানের। দু’বছরের কারাদণ্ডের পাশাপাশি দুই মহিলার ১০০০০ টাকা করে জরিমানাও হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, মহারাষ্ট্রের থানে জেলার মিরা রোড এলাকায় ৩ ডিসেম্বর ২০২৪ তারিখে পুলিশের ‘মানব পাচার বিরোধী সেল’-এর একটি দল অভিযান চালিয়ে ওই দুই মহিলাকে আটক করেছিল। সেই সময় থেকে তাঁরা পুলিশ হেফাজতে রয়েছেন। 

Advertisement

তদন্তে জানা গিয়েছে, শাহানাজ বিলাল সদ্দার এবং হাসিনা জব্বর খান অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিল। মহারাষ্ট্রে একটি ভাড়া বাড়িতে বসবাস করছিলেন তাঁরা। মহিলাদের পক্ষের আইনজীবী আদালতকে জানান, উভয় মহিলা দরিদ্র পরিবারের সদস্য, বিবাহিত, তাঁদের কোনও পূর্ববর্তী অপরাধের রেকর্ড নেই। তাঁরাই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। মহিলাদের তরফে একটি আবেদনও দাখিল করা হয় বিচারকের কাছে, যেখানে বলা হয় যে তাঁরা দোষ স্বীকার করতে চান।

উল্লেখ্য, দুই মহিলাকে বিদেশি আইন ও পাসপোর্ট আইনে দোষী সাব্যস্ত করেন বিচারক। ৩ ডিসেম্বর, ২০২৪-এ গ্রেপ্তারের পর থেকে তাঁরা যেহেতু পুলিশি হেফাজতে রয়েছেন, সেকথা মাথায় রেখে কারাবাস করা সময়টুকু মূল সাজা থেকে বাদ দিয়েছেন বিচারক।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.