সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাহাড় থেকে নেমে আসা বিরাট পাথরের চাঁই আছড়ে পড়ল সেনার গাড়িতে। বুধবার লাদাখে এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ সেনাকর্মীর। একই ঘটনায় আরও ৩ জন সেনাকর্মী আহত হয়েছেন। মৃত দুই জওয়ানের মধ্যে একজন লেফ্টেন্যান্ট কর্নেল।
Terrible news. Two young armymen dead after a massive boulder smashed into their vehicle in Ladakh in a landslide. Deepest condolences to the families to Lt Col Bhanu Prasad Singh & Lance Dafadar Daljeet Singh, and their unit. pic.twitter.com/XV60B68esC
Advertisement— Shiv Aroor (@ShivAroor) July 30, 2025
ভারতীয় সেনার তরফে নিশ্চিত করা হয়েছে, লাদাখে সেনা কনভয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে লেফ্টেন্যান্ট কর্নেল ভানু প্রতাপ সিং মানকোটিয়া এবং ল্যান্স দফাদার দলজিৎ সিংয়ের। এক্স হ্যান্ডেল সেনার বিবৃতি, “জিওসি, ফায়ার অ্যান্ড ফিউরি কর্পস এবং সকল র্যাঙ্ক লেফটেন্যান্ট কর্নেল ভানু প্রতাপ সিং মানকোটিয়া এবং ল্যান্স দফাদার দলজিৎ সিংকে স্যালুট জানায়, যাঁরা ৩০ জুলাই ২০২৫ তারিখে লাদাখে কর্তব্যরত অবস্থায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। এই শোকের মুহূর্তে তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”
সেনা সূত্রে খবর, বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ দুর্ঘটনা ঘটে। এদিন ভোরে সেনার কনভয় যখন ডারবাক থেকে চংতাশে যাচ্ছিল, তখনই ভয়ংকর দুর্ঘটনা ঘটে। বিরাট পাথরের আঘাতে সেনার গাড়িতে দুমড়ে-মুচড়ে যায়। মৃত্যু হয় লেফ্টেন্যান্ট কর্নেল ভানু প্রতাপ সিং মানকোটিয়া এবং ল্যান্স দফাদার দলজিৎ সিংয়ের। আহত সেনাকর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সর্বশেষ খবর
-
ফের রক্তাক্ত নানুর! দুই গোষ্ঠীর লড়াইয়ে চলল গুলি, মৃত ১, গ্রামে মোতায়েন পুলিশ
-
‘ভয়ংকর রকম কমে গিয়েছে’, ভারতের জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ মাস্কের
-
সিএবিতে ‘দাদাগিরি’, প্রভাব খাটিয়ে জেলা কোচিং কমিটির চেয়ারম্যান! গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক
-
এবার গরমের ছুটি! বর্ষার আগেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, কলকাতায় কালবৈশাখীর সতর্কতা
-
স্ট্যালিন আউট, বিজয় ইন! ইন্ডিয়া জোটে চমকের সম্ভাবনা, কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে পত্রবোমা সিপিএমের