Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬
Sukhoi Su-30 Crash

প্রশিক্ষণের সময় ভাঙল সুখোই ৩০, শহিদ বায়ুসেনার দুই পাইলট

অসমের জোড়হাট থেকে আকাশে উড়েছিল যুদ্ধবিমানটি। ৬০ কিলোমিটার দূরে কার্বি আংলং জেলায় বিমানটি ভেঙে পড়েছে বলে খবর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৬, ২০২৬, ১৬:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৬, ২০২৬, ১৬:১৭

options
link
প্রশিক্ষণের সময় ভাঙল সুখোই ৩০, শহিদ বায়ুসেনার দুই পাইলট zoom
সুখোই ভেঙে শহিদ দুই বায়ুসেনা আধিকারিক। ছবি সংগৃহীত।
Advertisement

ফের প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার সুখোই ৩০ বিমান (Sukhoi Su-30 Crash)। বৃহস্পতিবার রাতে অসমের জোড়হাটে নিখোঁজ হয়ে যায় ওই বিমানটি। শুক্রবার সকালে বায়ুসেনা জানিয়েছেম, দুর্ঘটনায় বিমানটি ভেঙে পড়েছে। তাতে দু’জন আধিকারিক শহিদ হয়েছেন।

বায়ুসেনার তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় জোড়হাট এয়ারবেস থেকে উড়েছিল ওই সুখোই ৩০ এমকেবি বিমানটি। কিন্তু কিছুক্ষণ পরই আর ওই বিমানের সঙ্গে যোগাযোগ করা যায়নি। ওই দুর্ঘটনায় স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট জেনারেল পূর্বেশ দুর্গাকর প্রয়াত হয়েছেন। বায়ুসেনা ওই দুই আধিকারিকের প্রয়াণে শোকপ্রকাশ করেছে এবং তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, অসমের জোড়হাট থেকে আকাশে উড়েছিল যুদ্ধবিমানটি। কিন্তু ৭টা ৪২ মিনিটের পর থেকে আর তার সঙ্গে কোনও যোগাযোগই করা যায়নি। বায়ুসেনা জানিয়েছে, ৬০ কিলোমিটার দূরে কার্বি আংলং জেলায় বিমানটি ভেঙে পড়েছে বলে খবর।

উল্লেখ্য, সুখোই ৩০ এক অত্যন্ত শক্তিশালী, দুই ইঞ্জিনবিশিষ্ট যুদ্ধবিমান। এর আসনসংখ্যা দুই। রাশিয়ার সুখোই এভিয়েশন কর্পোরেশন নির্মিত বিমানটি আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমিতে নিখুঁতভাবে আক্রমণ করতে সক্ষম। শক্তিশালী রাডার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমযুক্ত এই যুদ্ধবিমানটি শক্তিশালী ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল বহন করতে পারে। পাশাপাশি রুদ্রম-৩ এবং অস্ত্র ক্ষেপণাস্ত্র বহনেও সক্ষম রুশ এই যুদ্ধবিমান। উড়তে পারে শব্দের গতির দ্বিগুণ বেগেও। সেই কারণে বায়ুসেনার এক অন্যতম শক্তিশালী যান হিসেবে গণ্য হয় সুখোই ৩০। তবে অতীতেও বহুবার দুর্ঘটনার কবলে পড়েছে এই বিমান। অসমেও তেমনই দুর্ঘটনা ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.