নিজের বাড়িতে বাতানুকূল (এসি) যন্ত্রে বিস্ফোরণে মৃত্যু হল অবসরপ্রাপ্ত আইএএস তথা কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার (সিসিআই)-এর প্রথম চেয়ারম্যান ধ্যানেন্দ্র কুমারের। ভয়ংকর বিস্ফোরণে আহত হয়েছেন প্রাক্তন আমলার ছেলেও। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। কীভাবে বিস্ফোরণ ঘটল এসিতে তা এখনও স্পষ্ট। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ।
রাজধানী দিল্লির খাস এলাকা হাউজ খাসে বাড়ি ধ্যানেন্দ্র কুমারের। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ একটি ঘরের বাতানুকূল যন্ত্রে বিস্ফোরণ ঘটে। সেই সময় বাড়িতে ধ্যানেন্দ্র কুমার, পরিবারের অন্য সদস্যরা এবং পরিচারিকরা উপস্থিত ছিলেন। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে এসিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। গুরুতর আহত হন ৮০ বছরের প্রাক্তন আমলা ও তাঁর ছেলে। উদ্ধার করে তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। যদিও চিকিৎধীন অবস্থায় মৃত্যু হয়েছে সিসিআই-এর প্রথম চেয়ারম্যান ধ্যানেন্দ্র কুমারের। তাঁর ছেলে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন:
ধ্যানেন্দ্র কুমারের জন্ম ১৯৪৬ সালে। তিনি ১৯৬৮ সালের ব্যাচের আইএএস। বিভিন্ন সময়ে একাধিক রাজ্যে গুরুত্বপূর্ণ পদে ছিলেন। হরিয়ানা রাজ্য সরকারে একাধিক মন্ত্রকের গুরু দায়িত্ব সামলান। এছাড়াও কেন্দ্রের সড়ক ও পরিবহন মন্ত্রক, সংস্কৃতি মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রকের সচিবের পদ অলঙ্কৃত করেন। কেন্দ্রের রুরাল ইলেক্ট্রফিকেশন কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন তিনি। এছাড়াও বহু আন্তর্জাতিক সংস্থার শীর্ষ পদে ছিলেন। দেশের বাণিজ্যিক সংস্থাগুলির প্রতিযোগিতায় ভারসাম্য আনতে কেন্দ্রীয় সরকার তৈরি করেছিল ‘কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া’। এই সিসিআইয়ের প্রথম চেয়ারম্যান হিসাবে ধ্যানেন্দ্র প্রধান দায়িত্ব পালন করেন ২০০৯-২০১১ অবধি।
সর্বশেষ খবর
-
১০৮ জন উদ্ধার হলেও এখনও নেপালে নিখোঁজ ২৭৫ ভারতীয়, জানাল বিদেশমন্ত্রক
-
গাড়ি থামিয়ে জোর করে টাকা আদায়! সাসপেন্ড কলকাতা পুলিশের দুই কর্মী
-
অশোকনগরে শুরু তেল উৎপাদন, তৃণমূলকে দুষে শমীক লিখলেন, ‘শক্তিশালী হোক বাংলার অর্থনীতি’
-
স্মার্টওয়াচ অতীত, শরীরের খুঁটিনাটি হিসেব রাখবে অত্যাধুনিক ‘টেম্পল’, কবে আসছে ভারতের বাজারে?
-
পঞ্চায়েত দুর্নীতিতে জিরো টলারেন্স! ‘কাউকে ছাড়া হবে না’, কড়া বার্তা মন্ত্রী দিলীপের