Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬
Tamil Nadu

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ২০, ছিন্নবিচ্ছিন্ন শ্রমিকদের দেহ

আহত হয়েছেন আরও ছ’জন। শুরু হয়েছে উদ্ধারকাজ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২৬, ১৯:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২৬, ১৯:২১

options
link
তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ২০, ছিন্নবিচ্ছিন্ন শ্রমিকদের দেহ zoom
Advertisement

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। এই ঘটনায় কমপক্ষে ২০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছ’জন। শুরু হয়েছে উদ্ধারকাজ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছে প্রশাসন। ঘটনার খবর পেয়ে শ্রমিকদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। 

তামিলনাড়ুর বিরূধুনগর জেলার কট্টনারপট্টী গ্রামে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, বাজি কারখানার ভিতরে চারটি ইউনিট ছিল। রবিবার সেখানে বাজি তৈরির কাজ চলার সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় গোটা এলাকা কেঁপে ওঠে। সাদা ধোঁয়ায় ঢেকে যায় আশপাশ। ঘটনাস্থলেই ২০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকলের কর্মীরা। ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলেই জানা গিয়েছে।

বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি লিখেছেন, “যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারবর্গের প্রতি আমার গভীর সমবেদনা।” পাশাপাশি রাজ্যের দায়িত্বপ্রাপ্ত দুই মন্ত্রীকে কট্টনারপট্টী গ্রামে পৌঁছে পরিস্থিতি তদারকি করার নির্দেশ দিয়েছেন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

উল্লেখ্য, বিরূধুনগর তামিলনাড়ুর আতশবাজীর হাব। গত কয়েক বছরে সেখানে একাধিক দুর্ঘটনা ঘটেছে। গত ১৩ এপ্রিল জেলার মাদাথুপট্টির একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয়। ২০২৪ সালের ১৭ ফেব্রুয়ারি একটি বিস্ফোরণে ১০ জনের মৃত্যু হয়েছিল। একই বছরে ২৯ জুন বিস্ফোরণে ৪ জনের মৃত্যু হয়েছিল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.