Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Congress Councillors Suspended

বিজেপির সঙ্গে জোট করায় তাড়িয়েছিল দল, গেরুয়া শিবিরেই নাম লেখালেন কংগ্রেসের ১২ কাউন্সিলর

ক্ষমতা দখলের জন্য সব করতে পারে বিজেপি, বলছেন বিরোধীরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৮, ২০২৬, ১৫:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৮, ২০২৬, ১৫:১২

options
link
বিজেপির সঙ্গে জোট করায় তাড়িয়েছিল দল, গেরুয়া শিবিরেই নাম লেখালেন কংগ্রেসের ১২ কাউন্সিলর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষমতার স্বার্থে মতাদর্শগতভাবে চরম শত্রুর সঙ্গে জোট! এই অপরাধে দলের ১২ কাউন্সিলরকে বরখাস্ত করেছিল কংগ্রেস (Congress Councillors Suspended)। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ওই ১২ কাউন্সিলর যোগ দিলেন বিজেপিতেই। তাঁদের বক্তব্য, “ক্ষমতা দখল নয়, এলাকার উন্নয়নের স্বার্থেই এই সিদ্ধান্ত।” একই কথা বলছে বিজেপিও।

বুধবারই খবর আসে মহারাষ্ট্রের অম্বরনাথ পুরসভায় ক্ষমতা দখল করতে জোট গঠন করেছেন বিজেপি ও কংগ্রেসের স্থানীয় কাউন্সিলররা। ৬০ আসনের ওই পুরসভায় ৩২ জন কাউন্সিলর সমর্থন করেছেন বিজেপি-র তেজশ্রী করঞ্জুলেকে। এর মধ্যে ১৬ জন বিজেপির, ১২ জন কংগ্রেসের এবং চারজন এনসিপির অজিত পাওয়ার শিবিরের। কংগ্রেসের এক ডজন ভোট না পেলে বিজেপি জোটকে থেমে যেতে হত ২০ ভোটে। ফলে মিলত না সংখ্যাগরিষ্ঠতা। এ খবর ঠাওর হতেই সমালোচনা শুরু করে শিব সেনার শিণ্ডে শিবির। তাঁরা প্রশ্ন তোলে যে বিজেপি মুখে বারবার কংগ্রেস মুক্ত ভারতের কথা বলে, তাঁরাই ক্ষমতার জন্য কংগ্রেসের সঙ্গে জোট করছে।

Advertisement

খবর প্রকাশ্যে আসতেই কংগ্রেস পদক্ষেপ করে। কংগ্রেসের রাজ্য নেতৃত্ব সাফ বলে দেন, দলের কাউন্সিলরদের ওই আচরণ সমর্থনযোগ্য নয়। দলীয় টিকিটে জিতে দলবিরোধী কাজ মানা হবে না। ওই ১২ জন কাউন্সিলরকে সাসপেন্ড করা হয়েছে। মজার কথা হল সাসপেন্ড হওয়ার পর ২৪ ঘণ্টার মধ্যেই ওই ১২ জন কাউন্সিলর সরাসরি যোগ দেন বিজেপিতে। ফলে অম্বরনাথ পুরসভার পুরো কংগ্রেসের পরিষদীয় দলই নাম লিখিয়ে ফেলল গেরুয়া শিবিরের। বিজেপি সূত্র বলছে, এতে সাপও মরল না লাঠিও ভাঙল। সরাসরি কংগ্রেসের সঙ্গে জোটও করতে হল না আবার ক্ষমতাও থাকল।

বিজেপির রাজ্য সভাপতি রবীন্দ্র চহ্বন ওই ১২ জন কাউন্সিলরকে দলে স্বাগত জানিয়েছেন। তিনি সাফ বলছেন, “এটা ক্ষমতা দখলের জন্য নয়। এলাকার উন্নয়নের স্বার্থে নেওয়া সিদ্ধান্ত। এতেই বোঝা যায় রাজ্যের সরকারের উপর মানুষের কতটা আস্থা।” কংগ্রেস এবং শিব সেনার উদ্ধব শিবির অবশ্য বলছে, এতেই বোঝা যায় ক্ষমতা দখলের জন্য বিজেপি সব করতে পারে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.